কেন্দ্রীয় বাজেট ২০২০: ২৭ হাজার কিমি রেলপথের বৈদ্যুতিকরণ, পিপিপি মডেলে চলবে একাধিক ট্রেন

দ্বিতীয়বারের জন্য সাধারণ বাজেটের সঙ্গে রেলবাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দশকের সব থেকে কঠিনতম বাজেট এদিন পেশ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, ভারতীয় রেল পিপিপি মডেলে কিষাণ রেল তৈরি করবে

দ্বিতীয়বারের জন্য সাধারণ বাজেটের সঙ্গে রেলবাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দশকের সব থেকে কঠিনতম বাজেট এদিন পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানান, ভারতীয় রেল পিপিপি মডেলে কিষাণ রেল তৈরি করবে। পিপিপি মডেলে ১১৫০ টি ট্রেনে চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।

কিষাণ রেল

কিষাণ রেল

৫ জুলাই ২০১৯-এ সাধারণ বাজেটের সঙ্গে প্রথমবারের জন্য রেলবাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারমণ। এদিন রেলবাজেট পেশ করতে তিনিই অর্থমন্ত্রী জানান, ভারতীয় রেল পিপিপি মডেলে কিষাণ রেল তৈরি করবে।

 মুম্বই এ এলাহাবাদের মধ্যে হাইস্পিড ট্রেন

মুম্বই এ এলাহাবাদের মধ্যে হাইস্পিড ট্রেন

মুম্বই এ এলাহাবাদের মধ্যে হাইস্পিড ট্রেন সক্রিয়ভাবে চালু করা হবে।

রেলট্র্যাকের পাশেই সোলার পাওয়ার স্টেশন

রেলট্র্যাকের পাশেই সোলার পাওয়ার স্টেশন

রেল ট্র্যাকের পাশেই, রেলেরই জমিতে বড় ধরনের সোলার পাওয়ার স্টেশন গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন তিনি। রেলে বিদ্যুতের চাহিদা আর জোগানের ফারাক পূরণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তেজসের মতো ট্রেন ভ্রমণের জায়গাগুলোতে

তেজসের মতো ট্রেন ভ্রমণের জায়গাগুলোতে

দেশের ভ্রমণের জায়গাগুলিকে যুক্ত করতে তেজসের মতো আরও ট্রেন চালানো হবে।

পিপিপি মডেলে ১১৫০ টি ট্রেন

পিপিপি মডেলে ১১৫০ টি ট্রেন

পিপিপি প্রোজেক্টে ৪ টি রেল স্টেশনকে নতুন করে সাজানো হবে। পাশাপাশি ১১৫০টি ট্রেন পিপিপি মডেলে চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও রেলপথের বৈদ্যুতিকরণ

আরও রেলপথের বৈদ্যুতিকরণ

দেশের ২৭ হাজার কিমি রেলপথের বৈদ্যুতিকরণ করার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী।

৫৫০ স্টেশনে ওয়াইফাই

৫৫০ স্টেশনে ওয়াইফাই

৫৫০ টি রেলস্টেশনে ওয়াইফাই সংযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।

২০১৭ সাল থেকে সাধারণ বাজেটের সঙ্গে রেলবাজেট পেশ হয়ে আসছে। সংসদে সুরেশ প্রভুই ছিলেন শেষ রেলমন্ত্রী যিনি সর্বশেষ আলাদা করে রেল বাজেট পেশ করেছিলেন। স্বাধীন ভারতে প্রথম রেল বাজেট পেশ করেছিলেন স্যার আরকে সম্মুগম ছেট্টি। ১৯৪৭ সালের ২৬ নভেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+