বাজেট নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বৈঠকে দেখা মিলল না খোদ অর্থমন্ত্রী সীতারমনের, উঠছে প্রশ্ন!
আগামী ১ ফেব্রুয়ারি প্রথম সাধারণ আগামী অর্থবর্ষের জন্যে বাজেট পেশ করবে দ্বিতীয় মোদী সরকার। বাজেট জনমুখি হবে বলে দাবি করেছেন বিজেপি নেতারা। তার আগে দলের মন্ত্রীদের বাজেট অধিবেশনের আগাম শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিকে বাজেটের আগে আজ জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই বৈঠকে দেখা মেলেনি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের।

মোদীর গুরুত্বপূর্ণ বাজেট সংক্রান্ত বৈঠকে ছিলেন না অর্থমন্ত্রী সীতারমণ
দেশের আর্থিক মন্দা পরিস্থিতিতে কী বাজেট হওয়া উচিত তা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার ৪০ জন অর্থনীতিবিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ছিলেন শিল্পপতি এবং ব্যাঙ্কাররাও। তবে মোদীর গুরুত্বপূর্ণ এই বাজেট সংক্রান্ত বৈঠকে ছিলেন না অর্থমন্ত্রী সীতারমণ। যা নিয়ে নানা মহলে উঠেছে বহু প্রশ্ন।

কে কে ছিলেন মোদীর বৈঠকে?
সরকারের খবরে বলা হয়েছে, বৈঠকে মন্ত্রিসভার তরফে প্রধানমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল এবং কেন্দ্রীয় শিল্প-বানিজ্যমন্ত্রী নীতিন গড়করি। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কথা বলা হয়নি।

বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক অর্থমন্ত্রীর
এদিকে মোদীর বৈঠকে না থাকলেও বাজেটের আগে দলের নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেছিলেন অর্থমন্ত্রী। বাজেট অধিবেশনের আগে বিজেপির সদর দফতরে দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে ছিলেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা, সাধারণ সম্পাদক বি এস সন্তোষ, ভূপেন্দ্র যাদব, অরুণ সিং। এমনকী বিজেপির শ্রম সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন সেই বৈঠকে।

প্রশ্ন তুলেছে কংগ্রেস
এদিকে প্রধানমন্ত্রীর প্রাক বাজেট বৈঠকে কেন অর্থমন্ত্রী নেই তা নিয়ে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। টুইটে নির্মলা সীতারামনের বিজেপির দলীয় বৈঠকে যোগদানের ছবি শেয়ার করা হয়েছে। তার পাল্টা জবাবে আবার নির্মলা সীতারামনের দফতর লিখেছে, অর্থনীতিবিদদের সঙ্গে আগেই বৈঠক সেরে ফেলেছেন অর্থমন্ত্রী।












Click it and Unblock the Notifications