ফোর্বসের ১০০ শক্তিশালী মহিলার তালিকায় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

ফোর্বসের ১০০ শক্তিশালী মহিলার তালিকায় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

প্রত্যেক বছরই বিশ্বের ১০০ জন ক্ষমতাশালী নারীদের তালিকা প্রকাশ করে ফোর্বস ম্যাগাজিন। বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের এই তালিকায় চোখ থাকে গোটাবিশ্বের। এবার এই পত্রিকার ১০০ জন ক্ষমতাশালী নারীদের তালিকায় স্থান করে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তবে তালিকায় নির্মলার স্থান পাওয়া এই প্রথম নয়, ফোর্বসের বিচারে টানা তিন বছর ধরে বিশ্বের অন্যতম ক্ষমতাশালী নারী নির্মলা।

টানা তিন বছরের রেকর্ড!

টানা তিন বছরের রেকর্ড!

২০১৯ সালে একশো জনের তালিকায় ঢোকেন নির্মলা। সেই বছর ৩৪ তম স্থানে ছিলেন মোদী সরকারের অর্থমন্ত্রী। তবে ২০২০ সালে এই র‍্যাঙ্ক সাত ধাপ পেছোয়। ৪১ তম স্থানে নাম থাকে নির্মলার৷ গত বছরের তুলনায় এই বছর চার ধাপ এগিয়েছেন নির্মলা। ৩৭ তম স্থান দখল করেছেন তিনি। উল্লেখযোগ্যভাবে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট এলেনের চেয়ে দু'ধাপ এগিয়ে রয়েছেন নির্মলা। জেনেট ৩৭ তম র‍্যাঙ্ক অধিকারী।

আর কারা তালিকায়?

আর কারা তালিকায়?

তবে নির্মলা একা নন, নির্মলা ছাড়াও অন্যান্য ভারতীয় নারীরা রয়েছেন এই তালিকায়। এইচসিএল কর্পোরেশনের সিইও রোশনি নাদার, বায়োকনের এক্সিকিউটিভ চেয়ারপারসন কিরন মজুমদার সাউ, এবং নায়িকার প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার রয়েছেন এই তালিকায়। এর মধ্যে জনপ্রিয় প্রসাধনী বিক্রেতা সংস্থা 'নায়িকা'র প্রতিষ্ঠাতা ফাল্গুনী সম্প্রতিই দেশের সপ্তম মহিলা বিলিয়নিয়ার হয়েছেন। তিনি দেশের ধনীতম স্বপ্রতিষ্ঠিত মহিলা।

তালিকায় কে কোথায়?

তালিকায় কে কোথায়?

ফোর্বসের তালিকাটির প্রথম পাঁচে রয়েছেন যথাক্রমে ম্যাকেঞ্জি স্কট, কমলা হ্যারিস, ক্রিস্টিন লাগার্ডে, ম্যারি বরা, মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। ইংল্যান্ডের রানী এলিজাবেথও রয়েছেন এই তালিকায়, তবে অনেকটাই পেছনের দিকে তাঁর নাম। ৭০ তম স্থানে রয়েছেন তিনি। তাছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথমবারের জন্য তালিকাটিতে স্থান পেয়েছেন৷ ৪৩ তম স্থানে রয়েছেন মুজিবকন্যা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+