আত্মনির্ভর ভারতের দীর্ঘমেয়াদি স্বপ্নের রাস্তাই আরও প্রশস্ত করছে বাজেট, জোরালো দাবি নির্মলার
আত্মনির্ভর ভারতের দীর্ঘমেয়াদি স্বপ্নের রাস্তাই আরও প্রশস্ত করছে বাজেট, জোরালো দাবি নির্মলার
করোনাকালীন মন্দার মাঝে অর্থমন্ত্রীর বাজেটের হাত ধরে গোটা দেশ উত্তরণের কথা বললেও সেই সম্ভাবনা আগের থেকে অনেকটাই ক্ষীণ বলে জানাচ্ছেন অর্থনীতিবিদেরা। উল্টে এই বাজেট আদপে সমাজের বিত্তবাম সমাজেরই স্বার্থসিদ্ধি করবে বলে মত অনেকের। এমতাবস্থায় এদিন সংসদে বাজেট সংক্রান্ত আলোচনায় ফের দেশের শ্রীবৃদ্ধির পক্ষে জোরালো সওয়াল করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

নির্মালর দাবী করোনা মহামারীর জেরে গোটা বিশ্বের পাশাপাশি নিদারুণ অর্থকষ্টের মধ্যে দিয়ে দিন পার করেছে ভারতও। যদিও এই বড়সড় সঙ্কটের পথে দেশের অর্থ ব্যবস্থার হাল ফেরাতে বিশেষভাবে ভূমিকা রাখতে চলেছে এই বাজেট। এমনকী স্বল্প মেয়াদেরক পরিবর্তে দীর্ঘমেয়াদি উন্নতির কথা ভেবেই এবারের বাজেট পেশ করা হয়েছে বলেও জানা তিনি। এমনকী মহামারির মাঝে স্বল্প মেয়াদে জনসাধারণের আর্থিক উন্নতি ঘটাতেও একাধিক পরিকল্পনা নিয়েছে সরকার।
অন্যদিকে এদিনও ফের আত্মনির্ভর ভারতের পক্ষে জোরালো সওয়াল করতে দেখা যায় নির্মলাকে। তার সাফ দাবি আত্মনির্ভর ভারতের স্বপ্নপূরণেও বিশেষ ভূমিকা রাখতে চলেছে এই বাজেট। এমনকী এই পথে ১৩০ কোটি বেশি দেশবাসীর প্রতিনিধিত্বও করছে এই বাজেট। এদিকে এদিনের পর এই বছরের বাজেটের পরবর্তী সংসদ অধিবেশনটি ৮ মার্চ বসার কথা রয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সংসদ কক্ষে তর্কাতর্কির মাঝেই কেন্দ্রের মুদ্রা যোজনার আওতায় দেওয়া ঋণের উপরও বিশেষ ভাবে জোর দিতে দেখা যায় নির্মলাকে। এখনও পর্যন্ত এই খাতে প্রায় ২৭ হাজার কোটির ঋণ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications