ইপিএফ-এ দেওয়া সরকারি সুবিধা বাড়ল! আরও ৩ মাস সরকার দেবে টাকা, ঘোষণা নির্মলার
ইপিএফ-এ দেওয়া সরকারি সুবিধা বাড়ল! আরও ৩ মাস সরকার দেবে টাকা, ঘোষণা নির্মলার
ইপিএফ-এ টাকা কাটার নিয়মে পরিবর্তন। তিনমাসের জন্য এই পরিবর্তন আনা হয়েছে। এর ফলে কর্মীদের বাড়িতে নিয়ে যাওয়া টাকার পরিমাণ বাড়বে। অন্যদিকে সুবিধা পাবেন নিয়োগ কর্তারাও। বিশেষজ্ঞরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

অর্থমন্ত্রীর ঘোষণা
অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেন, পরবর্তী তিনমাসের জন্য নিয়োগকর্তা ও কর্মীকে ইপিএফ-এ বেতনের ১০ শতাংশ করে দিলেই হবে। সাধারণভাবে বেতনের ১২ শতাংশ করে টাকা দেওয়া নিয়ম রয়েছে।

সুবিধা কর্মী, নিয়োগকর্তা উভয়েরই
বেতনের ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ ইপিএফ-এ দেওয়া সরকার ধার্য করায় উপকৃত হবেন কর্মী এবং নিয়োগকর্তা উভয়েই। একদিকে কর্মীর যেমন বাড়িতে নিয়ে যাওয়া টাকার পরিমাণ বাড়বে, অন্যদিকে নিয়োগকর্তার অর্থনৈতিক ভারও লাঘব হবে।

ইপিএফ-এ সরকারি অনুদান আরও ৩ মাসের জন্য
অর্থমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, সরকারের ইপিএফ-এ দেওয়া সুবিধা আরও ৩ মাসের জন্য বাড়ানো হচ্ছে। এই প্রকল্পে যাঁরা ১৫ হাজার টাকার কম বেতন পান, তাঁদের জন্য সরকার বেতনের ২৪ শতাংশ টাকাই দিয়ে দেবে ইপিএফ-এ। সাধারণভাবে ১২ শতাংশ করে টাকা দিতে হত কর্মী ও নিয়োগ কর্তাকে।












Click it and Unblock the Notifications