কদিন আগের নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সি আজ অতি গুরুত্বপূর্ণ, কর ৩০ শতাংশ

কদিন আগের নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সি আজ অতি গুরুত্বপূর্ণ, কর ৩০ শতাংশ

ক্রিপ্টোকারেন্সি নিয়ে গভীরভাবে ভাবছে কেন্দ্রীয়। এমনটাই স্পষ্ট হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারের পেশ করা বাজেটে। কীভাবে একে বৈধতা দেওয়া হবে, তা নিয়েন এখনও স্পষ্ট করেনি কেন্দ্রীয় সরকার৷ তবে কেন্দ্র জানিয়েছিল যে ক্রিপ্টোকারেন্সিকে ডিজিটাল সম্পদ হিসেবে গণ্য করা হবে৷ এবার তার উপর কর চাপিয়েও দেওয়া হয়েছে।

 কদিন আগের নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সি আজ অতি গুরুত্বপূর্ণ, কর ৩০ শতাংশ

বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারমণ জানিয়ে দিয়েছেন, ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ের উপরে ৩০ শতাংশ হারে কর ধার্য করা হবে৷ এই করের হারের নিরিখে যা দেশের মধ্যে সর্বোচ্চ। তবে ঘটনা হল বেশি দিন নয় মাস খানেক আগেও অবশ্য ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার পক্ষেই ছিল মোদি সরকার৷ সময় গিয়েছে সিদ্ধান্ত বদলেছে। সরকারের মনোভাব বদলায়৷ তার প্রভাব দেখা গেল বাজেটে। এদিন বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারমণ বুঝিয়ে দেন যে, ক্রিপ্টোকারেন্সি কেন্দ্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ। একে স্বীকৃতি দিতেও চলেছে কেন্দ্র৷ প্রয়োজনীয় আইনও আনা হচ্ছে এর জন্য৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী এ দিন জানিয়েছেন, ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল সম্পদ থেকে আয়ের উপরে কোনওরকমের ছাড় যে প্রযোজ্য হবে না৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, ক্রিপ্টোকারেন্সি উপহার হিসেবে দিলে যিনি উপহার দেবেন তাঁকেই করের বোঝা বহন করতে হবে৷ ক্রিপ্টোকারেন্সিকে আর্থিক সম্পদ হিসেবেই দেখছে কেন্দ্রীয় সরকার৷ এই মুদ্রা দিয়ে কোনও পেমেন্ট করা যাবে না৷ শেয়ার অথবা সোনার মতো এই সম্পদ হাতে রাখতে পারবেন ক্রিপ্টোকারেন্সির ব্যবহারকারীরা৷ এদিন বাজেটে তিনি বলেন, 'চলতি অর্থবর্ষে ৫জি মোবাইল পরিষেবা চালু হবে। দেড় লক্ষ পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিংয়ে যুক্ত করা হবে।চলতি অর্থবর্ষেই চালু হবে ই-পাসপোর্ট।দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট তৈরি করা হবে। অনলাইনে পড়াশোনায় উৎসাহ দিতে ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দিতে ২ লক্ষ ৭৩ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান হবে। জাতীয় সড়ক বাড়ছে ২৫ হাজার কিলোমিটার'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+