মহাভারতের শ্লোকে বাজেট দর্শন নিৰ্মলার
মহাভারতের শ্লোকে বাজেট দর্শন নিৰ্মলার
দেড় ঘন্টা ধরে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেন। আর আগের বাজেটগুলি ২ ঘন্টার কমে পেশ করেননি। সেখানে নানা বিষয় নিয়ে তিনি কথা বলেন। তাঁর বাজেটে দাম কমেছে জামা, জুতো, চামড়ার সামগ্রী, মোবাইল, চার্জারের। গ্যাসের দাম কমেছে ৮৯ টাকা। তবে বণিক সভা এই বাজেট নিয়ে বিশেষ খুশি নয়। তবে কর নিয়ে তাঁরা এই বাজেটকে ভালো নম্বর দিয়েছেন। এই বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারামন উদাহরণ দেন মহাভারতের।

দেশের অর্থমন্ত্রী বাজেট পেশ করার সময় মহাভারত থেকে একটি শ্লোক উল্লেখ করেছেন। এরপর কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ করের প্রস্তাবগুলি ঘোষণা করেন। মহাভারত থেকে যে শ্লোক তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন তা ছিল মহাভারতের শান্তি পর্ব অধ্যায় থেকে নেওয়া। শ্লোক বলে তিনি সফি ইংরেজি অনুবাদও করে বুঝিয়ে দেন যে কী বলতে চাইছেন।
মহাভারতের যে শ্লোকের কথা নির্মলা সীতারামন বলেছেন করেছেন তার অর্থ হল, 'রাষ্ট্রকে যে কোনও ধরনের শিথিলতা পরিত্যাগ করে ধর্মের সঙ্গে সামঞ্জস্য রেখে কর আদায় করতে হবে। সেইসঙ্গে ধর্মের সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্র পরিচালনা করে জনগণের কল্যাণের ব্যবস্থা করতে হবে।' যদিও পুরো শ্লোক পড়া সম্ভব হয়নি সীতারামনের।
বিশেষজ্ঞরা এই শ্লোক প্রসঙ্গে বলছেন, 'কর আদায় নিয়ে বোঝাতে গিয়ে মহাভারতের এই শ্লোক উল্লেখ করতে করেন অর্থমন্ত্রী।' তিনি বলেন, 'আমাদের দেশ মহাভারতের মতো প্রাচীন গ্রন্থগুলি থেকে জ্ঞান সংগ্রহ করে অগ্রগতির পথে এগিয়ে চলেছে।' নির্মলা সীতারমন আরও বলেন, 'সরকারের ঘোষিত নীতি অব্যাহত রেখে আরও সংস্কার করায় আমাদের লক্ষ্য।' প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের বাজেট পেশের পর এই সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। এই বাজেট সাধারণ মানুষদের পক্ষে নয় বলেই সমালোচনায় সরব হয়েছেন অধিকাংশ বিরোধীরা।
এদিন বাজেটে তিনি বলেন, 'চলতি অর্থবর্ষে ৫জি মোবাইল পরিষেবা চালু হবে। দেড় লক্ষ পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিংয়ে যুক্ত করা হবে।চলতি অর্থবর্ষেই চালু হবে ই-পাসপোর্ট।দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট তৈরি করা হবে। অনলাইনে পড়াশোনায় উৎসাহ দিতে ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দিতে ২ লক্ষ ৭৩ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান হবে।
জাতীয় সড়ক বাড়ছে ২৫ হাজার কিলোমিটার'।












Click it and Unblock the Notifications