জিএসটি রিটার্নের সরলীকরণ এপ্রিল থেকেই, আশ্বাস অর্থমন্ত্রীর

ভারতীয় অর্থনীতিতে নোটবন্দি এবং জিএসটি এর জন্য প্রবল ভাবে সমালোচিত হতে হয়েছিল বিজেপি সরকারকে। ভারতীয় অর্থনীতির দুর্দশার কারণ হিসেবে নোটবন্দি এবং জিএসটিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তাবড় তাবড় অর্থনীতিবিদেরা। জিএসটি রিটার্ন করতে গিয়ে প্রবল ভাবে সমস্যায় পড়েছেন ছোট-বড় ব্যবসায়ীরা। শনিবারের বাজেটে সেই জিএসটি রিটার্ন করার পদ্ধতি আরও সহজ করা হবে বলে আশ্বাস দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

জিএসটি রিটার্নের সরলীকরণ এপ্রিল থেকেই, আশ্বাস অর্থমন্ত্রীর

শনিবার বাজেট পেশ করার শুরুতেই প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অরুণ জেটলির মস্তিষ্ক প্রসূত জিএসটি এর ভূয়সী প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, "বিজেপি সরকারের এই প্রকল্প দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে আরও এগিয়ে নিয়ে গেছে, এবং তার জন্য এর রূপকার অরুণ জেটলিকে ধন্যবাদ।"

অর্থমন্ত্রী জানান যে আগামী পয়লা এপ্রিল থেকেই জিএসটি রিটার্ন করার পদ্ধতিতে সরলীকরণ করা হবে। তিনি বলেন, জিএসটির জন্য লাভবান হয়েছে দেশের অর্থনীতি। একটি মধ্যবিত্ত পরিবারের বার্ষিক খরচ চার শতাংশ কমেছে বলেও দাবি অর্থমন্ত্রীর। জিএসটির মাধ্যমে ষাট লক্ষ নতুন করদাতা যুক্ত হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। তবে জিএসটি রিটার্ন এর ক্ষেত্রে আদেও সাধারণ মানুষ কতটা উপকৃত হয়, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+