জয়াপ্রদার এন্ট্রি বিজেপিতে, জমে গেল উত্তরপ্রদেশের ভোটের লড়াই
বিজেপি দলে যোগ দিলেন বিখ্যাত বলিউড অভিনেত্রী তথা রাজনীতিক জয়া প্রদা।
বিজেপি দলে যোগ দিলেন বিখ্যাত বলিউড অভিনেত্রী তথা রাজনীতিক জয়া প্রদা। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। মনে করা হচ্ছে উত্তরপ্রদেশের রামপুর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করতে চলেছে বিজেপি। এই কেন্দ্রে সমাজবাদী পার্টি নেতা আজম খান প্রার্থী হয়ে রয়েছেন।

এই জয়াপ্রদা ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টিতে যোগ দেন। ২০০৪ সাল পর্যন্ত চন্দ্রবাবু নাইড়ুর দলে ছিলেন তিনি। তারপরে ২০০৪ সালে যোগ দেন সমাজবাদী পার্টিতে। এবং সেবছর লোকসভা নির্বাচনেও জেতেন। ২০০৯ সালেও নির্বাচনেও জিতেছিলেন তিনি।
Delhi: Veteran actor and former MP Jaya Prada joins Bharatiya Janata Party. pic.twitter.com/vmZD3H1PSL
— ANI (@ANI) March 26, 2019
এরপরে ২০১০ সালে দলবিরোধী কাজের জন্য তাঁকে বহিষ্কৃত করা হলে ২০১১ সালে তিনি অমর সিংকে নিয়ে রাষ্ট্রীয় লোক মঞ্চ নামে দল তৈরি করেন। সেই দলের প্রভাব তৈরি না হওয়ায় জয়াপ্রদা ২০১৪ সালে রাষ্ট্রীয় লোকদলে যোগ দেন। তবে ২০১৪ সালের নির্বাচনে জিততে পারেননি। এবার বিজেপির টিকিটে ফের লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন তিনি।












Click it and Unblock the Notifications