সোহরাবউদ্দিন ভুয়ো এনকাউন্টার মামলায় শুরু চূড়ান্ত শুনানি
সোহরাবউদ্দিন আনোয়ার শেখ ও তুলসীরাম প্রজাপতি ভুয়ো এনকাউ্টার মামলার শুরু হল শুনানি। এদিন বিশেষ সিবিআই আদালতে শুনানি হয়েছে। বিশেষ বিচারক এসজে শর্মার এজলাসে শুনানি হচ্ছে।
সোহরাবউদ্দিন আনোয়ার শেখ ও তুলসীরাম প্রজাপতি ভুয়ো এনকাউ্টার মামলার শুরু হল শুনানি। এদিন বিশেষ সিবিআই আদালতে শুনানি হয়েছে। বিশেষ বিচারক এসজে শর্মার এজলাসে শুনানি হচ্ছে।

২০০৬ সালে গুজরাতে ভুয়ো এনকাউন্টারে খুন হয় তুলসীরাম। ২০১২ সাল থেকে এই মামলার দায়িত্বে রয়েছেন সন্দীপ। তিনি বলেছেন, ঘটনার পিছনে রাজনৈতিক ও অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে। তিনি অমিত শাহ, রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়ার নাম নিয়েছেন যাঁরা সোহরাবউদ্দিন শেখ, তুলসীরাম ও আজম খানের মতো অপরাধীদের সাহায্য নিয়ে এক রিয়েল এস্টেট বিল্ডারের অফিসে গুলি চালানোর ঘটনা ঘটান।
তবে ২০১৪-১৭ সালের মধ্যে অমিত শাহ সহ অনেককেই প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়। তদন্তকারী অফিসার সন্দীপ তামগাডগের দাবি, অভিযুক্তদের কল ডেটা রেকর্ডস ঘাঁটলে আসল তথ্য উঠে আসে।
প্রসঙ্গত, ২০০৬ সালে তুলসীরাম গুজরাত পুলিশের এনকাউন্টারে মারা যায়। রাজস্থান পুলিশের দাবি, আহমেদাবাদ থেকে উদয়পুরের জেলে ফেরত আনার সময় হেফাজত থেকে তুলসীরাম পালিয়ে গিয়েছিল। তারপরই এনকাউন্টার হয়।
এই মাসের শেষে এই মামলার রায় ঘোষণা হতে পারে। মোট ৩৭ জনকে এই মামলায় অভিযুক্ত করা হয়। তার মধ্যে ১৬ জনকে ২০১৪ সালে বেকসুর খালাস করা হয়। একজনকে বম্বে হাইকোর্ট ও ১৫ জনকে মুম্বইয়ের সিবিআই কোর্ট রেহাই দিয়েছিল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications