মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে চূড়ান্ত ঘোষণা শুক্রবার বিকেল ৪টেয়

মহারাষ্ট্র সরকার গঠন নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে আজ বিকেল ৪টের সময়। আজ সরকার গঠন নিয়ে মুম্বইতে এক বৈঠকে বসতে চলেছেন কংগ্রেস ও এনসিপির শীর্ষ নেতারা।

মহারাষ্ট্র সরকার গঠন নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে আজ বিকেল ৪টের সময়। আজ সরকার গঠন নিয়ে মুম্বইতে এক বৈঠকে বসতে চলেছেন কংগ্রেস ও এনসিপির শীর্ষ নেতারা। এর আগে বুধবার কংগ্রেসের তরফে জানানো হয়েছিল যে মহারাষ্ট্রে স্থিতিশীল সরকার গঠনের বিষয়ে তারা বদ্ধপরিকর। সেই মতো বৃহস্পতিবারও কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠক বসে দলের অন্তর্বর্তীকালীন সভাপতির বাড়িতে। আর বৈঠক শেষে কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানিয়ে দিলেন, খুব সম্ভবত শুক্রবার মহারাষ্ট্রের সরকার গঠনের বিষয়ে মুম্বইতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জানা গিয়েছে দুই দলের বৈঠকের পর তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ভগত সিং রোশিয়ারির সঙ্গে দেখা করতে যাবেন।

সরকার গঠন নিয়ে চূড়ান্ত ঘোষণা শুক্রবার বিকেল ৪টেয়

সূত্রের খবর, কংগ্রেসের কার্যকরী সসমিতিতে বৃহস্পতিবার মোটামুটি সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। শিবসেনা ও এনসিপির সঙ্গে সরকারের গঠনের বিষয়ে প্রায় একমত হয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে শুক্রবার মুম্বইতে এনসিপির সঙ্গে বেঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান জানান, তাঁর পার্টি ও এনসিপির সম্পূর্ণ ঐক্য রয়েছে শিবসেনার সঙ্গে সরকার গড়ার বিষয়ে। এবিষয়ে তাঁরা কথা বলতে চান 'সেনা' পক্ষের সঙ্গে।

অবশ্য বৃহস্পতিবার গভীর রাতে শিবসেনার উদ্ধব ঠাকরে ও তাঁর পুত্র আদিত্যর সঙ্গে বৈঠকে বসেন এনসিপির শরদ পাওয়ার। মধ্যরাতে চলে দুই তাবড় মারাঠা নেতার বৈঠক। মারাঠা 'স্ট্রং ম্যান' শরদ পাওয়ার কথা বলেন উদ্ধব পুত্র আদিত্যর সঙ্গেও। বৈঠকে হাজির ছিলেন শিবসেনার সঞ্জয় রাউত ও শরদ পাওয়ারের ভাই এনসিপি নেতা অজিত পাওয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+