মুম্বই, ১৩ নভেম্বর : মাত্র ৬৮ বছর বয়সেই প্রয়াত হলেন প্রখ্যাত চিত্র পরিচালক রবি চোপড়া। গত বৃহস্পতিবার ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বুধবার দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। ১৯৮৮ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত টেলিভিশনে মহাভারত মেগা ধারাবাহিকের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান তিনি। এছাড়াও অমিতাভ বচ্চন অভিনীত বাগবান ছবিটিও তাঁরই পরিচালনা।
প্রখ্য়াত প্রযোজক-পরিচালক বি আর চোপড়ার ছেলে ও যশ চোপড়ার ভাইপো ছিলেন রবি চোপড়া। ১৯৭৫ সালে জমির ১৯৮০ সালে দ্য বার্নিং ট্রেন-এ মতো ছবি দিয়ে পরিচালনার চিত্র পরিচালনার শুরু। রবি চোপড়ার মৃত্যুকে শোকাহত বলিউড।
রবি চোপড়ার পারিবারিক এক সূত্রের তরফে জানানো হয়েছে, বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবি চোপড়া। আজ বৃহস্পতিবারসকাল ১১ টা নাগাদ তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।