দিল্লি সচিবালয়ে পুড়ল ফাইল, দুর্নীতির প্রমাণ লোপাটের অভিযোগ

অরবিন্দ কেজরিওয়াল ও শীলা দীক্ষিত
নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর: পূর্বতন কংগ্রেস সরকারের দুর্নীতি ঢাকতে তাদের বশংবদ আমলারা দিল্লি সচিবালয়ে ফাইল পোড়াচ্ছে। পাছে আমআদমি পার্টির সরকার ক্ষমতা হাতে নেওয়ার পর রাঘববোয়ালদের হাজতে পাঠায়, সেই ভয়ে। শুক্রবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অরবিন্দ কেজরিওয়াল।

'আজ তক' চ্যানেলের একটি স্টিং অপারেশনে ধরা পড়েছে যে, সচিবালয়ের অন্দরে কিছু ফাইল জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আর তা তদারকি করছেন কিছু আমলা। এর পরিপ্রেক্ষিতে কেজরিওয়াল বলেছেন, শীলা দীক্ষিতের কংগ্রেস সরকার ক্ষমতায় থাকাকালীন নানা অনিয়ম করেছে। সরকারি টাকা নয়ছয় হয়েছে। এখন জেলে যাওয়ার ভয়ে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। কংগ্রেসের প্রতি অনুগত আমলারা প্রত্যক্ষভাবে এই কাজে সাহায্য করছেন বলে তাঁর অভিযোগ।

তা হলে উপায়? কেজরিওয়ালের জবাব, "আমি মুখ্যসচিবকে ব্যাপারটা দেখতে বলেছি। একটা ফাইলও যেন আর এদিক-ওদিক না হয়। এরপর একই ঘটনার পুনরাবৃত্তি হলে মুখ্যসচিবকে দায়ী করব।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+