অনুষ্ঠান বাড়িতে মাংসের পদ নিয়ে ধুন্ধুমার কাণ্ড, ঘটে গেল করুণ পরিণতি
নিজামের শহর হায়দরাবাদের এক বাগদান পর্ব ঘিরে অনুষ্ঠান চলছিল। রাত দেড়টার সময়ে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়তে থাকে।
বিয়ে বাড়ি মানে যতটা বাহার তার চেয়েও বেশি কদর থাকে আহারের! যেকোনও আনন্দের অনুষ্ঠান বাড়িতেই খাওয়া দাওয়াকে গুরুত্ব সহকারে দেখা হয়। আর সেখানে কোনও গলতি থেকে গেলে সমস্যা যে কোন পর্যায়ে যায় , তা দেখাল হায়দরাবাদের সাম্প্রতিক এক ঘটনা।

নিজামের শহর হায়দরাবাদের এক বাগদান পর্ব ঘিরে অনুষ্ঠান চলছিল। রাত দেড়টার সময়ে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়তে থাকে। উত্তেজনার মূল কারণ ছিল এক আমন্ত্রিত ব্যক্তিকে দেরিতে মাংসের ঝোল দেওয়া নিয়ে বচসা। বচসার জেরে পরিস্থিতি ক্রমেই বিপদজনক দিকে যায়।
ঘটনাস্থলে বচসা বাড়তেই কয়েকজন আমন্ত্রিত বেরিয়ে যান। পরে ফিরে আসেন সঙ্গে ১৫জন লোক নিয়ে। ওই ১৫ জন চড়াও হন আয়োজক পরিবারের সদস্যদের ওপর। চলে চরম মারপিট। আর এর মধ্যেই মারা যায় একজন কিশোর। ঘটনার আকস্মিকতায় সকলেই স্তম্ভিত হয়ে যান।












Click it and Unblock the Notifications