ধোনি ভক্ত বনাম রোহিত অনুরাগীদের মধ্যে ধুন্ধুমার লড়াই, পরিস্থিতি সামলাতে আসরে সেহওয়াগ

ধোনি ভক্ত বনাম রোহিত অনুরাগীদের মধ্যে ধুন্ধুমার লড়াই, পরিস্থিতি সামলাতে আসরে সেহওয়াগ

আইপিএল শুরু হতে এখনও বেশ কিছুদিন দেরি। মাঠে রোহিত বনাম ধোনি ডুয়েল দেখার আগে মাঠের বাইরে দুই ক্রিকেটারের ভক্তদের মধ্য়ে ধুন্ধুমার লড়াই বেধে গেল।

রোহিত ভক্ত বমান ধোনি ভক্ত

রোহিত ভক্ত বমান ধোনি ভক্ত

রোহিত শর্মা ও এম এস ধোনির ভক্তদের মধ্যে ব্যাপক মারামারির খবর পাওয়া গিয়েছে। মহারাষ্ট্রের কোলাপুরের কুরুন্দাদের ঘটনা।

ধোনির পোস্টার

ধোনির পোস্টার

চলতি মাসের ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ধোনি। যারপর দেশজুড়ে মাহি বন্দনা চলছে। স্বয়ং দেশের প্রধানমন্ত্রী ধোনিকে দেশের নাম উজ্জ্বল করায় ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন। ধোনির অবসরে ফ্যানেদের মধ্যেও আবেগের সুনামি! মহারাষ্ট্রের কোলাপুরের কুরুন্দানে ধোনি ভক্তরা চারিদিকে ভারতের প্রাক্তন অধিনায়কের ছবি ও পোস্টার লাগান।

পাল্টা রোহিত শর্মার পোস্টার

পাল্টা রোহিত শর্মার পোস্টার

চলতি সপ্তাহে আবার ভারতীয় দলের সীমিত ওভারের সহঅধিনায়ক রোহিত শর্মা রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। এরপরই ঐ অঞ্চলটিতে রোহিত ভক্তরা পোস্টার লাগাতে শুরু করে দেন।

ফ্যানেদের ঘিরে অভিযোগ

ফ্যানেদের ঘিরে অভিযোগ

এর থেকেই দুই ক্রিকেটারের ভক্তদের মাঝে ঝামেলা লেগেছে বলে জানা গিয়েছে। ধোনি ভক্তরা এলাকার বহু জায়গা থেকে রোহিত শর্মার ছবি ছিঁড়ে ফেলে দিয়েছেন বলে অভিযোগ।

দুই দলের সমর্থকদের ঘিরে উত্তেজনা চরমে

দুই দলের সমর্থকদের ঘিরে উত্তেজনা চরমে

দুটি গ্রুপের সমর্থকরা এই নিয়ে আলোচনার করতে এসে ঝামেলায় জড়িয়ে পড়েন। জানা গিয়েছে সেই সময় রোহিতের এক ভক্ত কিছু একটা মন্তব্য করায় উত্তেজনা চরমে পৌঁছয়।

অভিযোগ-পাল্টা অভিযোগ

অভিযোগ-পাল্টা অভিযোগ

ধোনির ভক্তরা এরপর সেই রোহিত ভক্তকে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পাল্টা ধোনি ভক্তের গ্রুপের ছেলেদের অভিযোগ, রোহিত শর্মার ভক্ত সেই যুবক তাঁদের অশালীন মন্তব্য করেন।

সমর্থকদের শান্ত করতে আসরে সেহওয়াগ

সমর্থকদের শান্ত করতে আসরে সেহওয়াগ

এই ঘটনার কথা জানতে পেরে বীরেন্দ্র সেহওয়াগ টুইট করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার লিখেছেন, 'তোমাদের মতো পাগলরা কী যে করে! ক্রিকেটাররা হয় নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখে, না হলে পরস্পরের সঙ্গে কথা বলে না। কিন্তু কিছু ক্রিকেটভক্ত তো দেখছি আলাদা লেভেলের পাগল। নিজেদের মধ্যে ঝগড়া করো না। টিম ইন্ডিয়াকে একটা দল মনে করো তোমরা।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+