বাড়ছে করোনা, ফিরছে কার্ফু! টানা পঞ্চমবার রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই

করোনা সংক্রমণের জেরে গত বছর থেকেই বেহল দশা হয়েছে ভারতীয় অর্থনীতির। এদিকে ২০২১ সালে সংক্রমণকে দূরে সরিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য তৈরি হচ্ছিল ভারত। তবে এরই মাঝে নতুন ভাবে করোনা ঢেউয়ে জর্জরিত দেশ। গতবছরের থেকেও বাজে পরস্থিতি তৈরি হয়েছে দেশে। তবে অর্থনীতির দিকে চেয়ে এখনই ফের লকডাউন জারির কোনও ভাবনা চিন্তা করছে না সরকার। এহেন পরিস্থিতিতে সুদের হার বা রেপো রেট কী হতে চলেছে, তা জানতে আরবিআই-এর দিকে তাকিয়ে গোটা দেশ।

বাড়ছে করোনা, ফিরছে কার্ফু! টানা পঞ্চমবার রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই

গত ৫ এপ্রিল বৈঠকে বসে আরবিআই-এর অর্থনৈতিক নীতি নির্ধারক কমিটি। গত দুইদিনের আলোচনার পর এদিন সকালে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হয়, এই ত্রৈমাসিকেও অপরিবর্তিত থাকতে চলেছে রেপো রেট। এর ফলে টানা পঞ্চমবার সুদের হার অপরিবর্তিত রাখল আরবিআই। বর্তমানে আরবিআই-এর রেপো রেট রয়েছে ৪ শতাংশে। তাছাড়া রিভার্স রেপো রেট-ও অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাঙ্ক। বর্তমানে রিভার্স রেপোরেট ৩.৩৫ শতাংশ রয়েছে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ব্যাঙ্কের ছয় সদস্যের কমিটি এই সিদ্ধান্ত নেয়।

করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে ভারতে। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি রাজ্যে ফিরেছে নাইট কার্ফু। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই আরবিআই-এর এই অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষজ্ঞদের মত, এই কারণেই অর্থনীতিকে চাঙ্গা রাখতে ঋণের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। করোনা লকডাউন শুরু হওয়ার পর ২০২০ সালের ২২ মে শেষ বার রেপো রেট এবং রিভার্স রেটে পরিবর্তন এনেছিল আরবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+