হরিয়ানায় পাঁচ দিনে পাঁচটি ধর্ষণ, বাদ গেল না তিনবছরের শিশুও

রাজধানীর পাশের রাজ্য হরিয়ানায় একেরপর এক পাশবিক ঘটনায় লজ্জায় মুখ পুড়ল রাজ্য সরকারের। পাঁচদিনে পরপর পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটল রাজ্যে। এর মধ্যে রয়েছে তিন বছরের একটি শিশুর যৌন নিগ্রহের ঘটনাও।

তিন বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৫ বছরের এক নাবালকের বিরুদ্ধে। সে শিশুটির প্রতিবেশী বলে জানা গিয়েছে। শিশুটির বাবা-মা কাজের সূত্রে বাড়ির বাইরে গেলে এই ঘটনা ঘটে। বাড়িতে ঢুকেই মেয়েটিকে নিগ্রহ করে নাবালক।

সারা রাজ্যে চারিদিকে যৌন নিগ্রহের ঘটনায় মিখ খুলেছেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। তিনি বলেছেন, এমন ঘটনা অনভিপ্রেত। সরকার কড়া ব্যবস্থা নেবে। পুলিশ প্রশাসনেও রদবদল হয়েছে। রাজনৈতিক দলগুলি এই ঘটনাগুলি নিয়ে যেন রাজনীতি না করে।

হরিয়ানার কুরুক্ষেত্র, পানিপত, হিসার, পিঞ্জোর, ফরিদাবাদে ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্য তিনটি ঘটনায় ধর্ষণের পর নৃশংসভাবে মহিলাদের খুন করা হয়েছে। এই ঘটনাগুলি সামনে আসার পর বিরোধীরা খট্টর প্রশাসনের সমালোচনায় সরব হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+