নগ্ন ছবি ফাঁস হওয়ায় 'শিক্ষা' দিতে চেয়েছিলেন! চিকিৎসক খুনে গ্রেফতার হবু স্ত্রী
২৭ বছরের এক ডাক্তারের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে বড় সাফল্য ব্যাঙ্গালুরু পুলিশের। আর এই ঘটনার পিছনে কিনা হবু স্ত্রী! প্রতিশোধ নিতেই নাকি চাঞ্চল্যকর এই ঘটনা ঘটিয়েছে সে। কার্যত সে রাজ্যের পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর
২৭ বছরের এক ডাক্তারের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে বড় সাফল্য ব্যাঙ্গালুরু পুলিশের। আর এই ঘটনার পিছনে কিনা হবু স্ত্রী! প্রতিশোধ নিতেই নাকি চাঞ্চল্যকর এই ঘটনা ঘটিয়েছে সে। কার্যত সে রাজ্যের পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

ডক্টর বিকাশ রাজন ইউক্রেন থেকে এমবিবিএস ডিগ্রি করেছেন। চেন্নাইয়ের একটি হাসপাতালে প্রেকটিসের করছিলেন। যদি নপরে নতুন চাকরির জন্য ব্যাঙ্গালুরুতে চলে আসে সে। একটি বেসরকারি হাসপাতালে কাজ করার পাশাপাশি ডাঃ রাজন বিদেশে মেডিকেল কোর্সে আগ্রহী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতেন।
গত দুবছর আগে বিকাশের সঙ্গে একজন মহিলার আলাপ হয়। তা হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যিনি কিনা পেশায় একজন স্থাপত্যবিদ। এরপর ধীরে ধীর দুজনেই কাছাকাছি আসেন। শুধু তাই নয়, দুজনে লিভ ইন রিলেশনও শুরু করে দেন। খুব দ্রুত বিয়ে করবেন বলেও সিদ্ধান্ত নেন বিকাশ এবং তাঁর বান্ধবী।
আর সেই মতো দুই পরিবারের কথাবার্তা শুরু হয়। এবং দুই পরিবারই এই বিয়েতে রাজি হয়ে যায় বলে প্রকাশিত খবরে দাবি করা হয়। কিন্তু পরিস্থিতি যে এমন ভাবে বদলে যাবে তা কেউ ভাবতেও পারেননি। গত এক সপ্তাহ আগে গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন বিকাশ রাজন। আর এরপরেই রহস্যজনক ভাবে সে কোমাতে চলে যায়। এমনকি তিনদিন পর মৃত বলে ঘোষণা করা হয় বিকাশকে।
তরুণ চিকিৎসকের শরীরে গুরুতর আঘাত থাকায় পুলিশ প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের করে। আর সেই মতো ঘটনার তদন্ত শুরু করে সে রাজ্যের পুলিশ। আর সেই তদন্তে বেশ কিছু সুত্র পান তদন্তকারীরা। পুলিশ আধিকারিকরা জানতে পারেন, হবু স্ত্রী প্রতিভা এবং তাঁর বন্ধুবান্ধব বিকাশকে বেধড়ক মারধর করে। এবং আঘাত গুরুতর হওয়াতে দ্রুত হাসপাতালে ভর্তি করে।
এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সাউথ ইস্ট বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার অফ পুলিশ সিকে বাবা। তিনি জানিয়েছেন, সম্প্রতি প্রতিভার ইনস্টাগ্রামে তাঁর একটি নগ্ন ছবি খুঁজে পাওইয়া গিয়েছে। যদিও পুলিশ জানতে পারে প্রতিভা ফেক অ্যাকাউন্ট বানিয়েছিল বিকাশ। আর ছবিগুলি শুধুমাত্র মনোরঞ্জনের জন্যে দিয়েছিলেন বলেও জানান। আর এই ঘটনা নিয়েই প্রতিভা এবং বিকাশের ঝামেলা হয়।
আর বিকাশকে শায়েস্তা করার সিদ্ধান্ত প্রতিভা নেয় বলেই জানাচ্ছে পুলিশ। আর এরপরেই ১০ সেপ্টেম্বর বন্ধুদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন প্রতিভা। এবং সেখানে বিকাশকেও নিয়ে যায়। আর এরপরেই সেখানে বিকাশ এবং প্রতিভা বাকবিতণ্ডাতে জড়িয়ে পড়ে বলে দাবি পুলিশের।
শুধু তাই নয়, এরপরেই প্রতিভা তো বটেই, অন্যান্য বন্ধুরাও বিকাশকে মারধর করে। আঘাত এতটাই ছিল যে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। যদিও বিকাশের পরিবারকে প্রতিভা জানায়, ওই চোট কোনও একটি মারপিঠে ঘটেছে। যদিও পরে পুলিশের কাছে সম্পূর্ণ স্পষ্ট হয় ছবিটা। ইতিমধ্যে অভিযুক্ত প্রতিভা সহ সমস্ত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications