বাংলা সহ গোটা দেশে করোনার দৈনিক আক্রান্তের নিম্নমুখী গ্রাফ! অ্যাক্টিভ কেসে উদ্বেগ বাড়াচ্ছে কোন এলাকা
মে মাসের ১ তারিখ থেকে ভারতের অ্যাক্টিভ করোনা কেস অনেকটাই নেমেছে। পরিসংখ্যানের বিচারে এই নিম্নমুখী গ্রাফ ৩৮ শতাংশ নেমেছে। তবে সারা দেশে যখন অ্যাক্টিভ কেসের নিম্নমুখী গ্রাফ দেখা যাচ্ছে, তখন দেশের ৪ রাজ্য রীতিমতো উদ্বেগে রেখেছে দেশকে।

সুখবর মহারাষ্ট্র থেকে
মহারাষ্ট্রে ৫০ শতাংশ নেমেছে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা। মে ১ তারিখে সেখানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছিল ৬.৬৪ লাক, যা সোমবার সকালে ৫৮ শতাংশ হয়েছে। সুখবর রয়েছে দিল্লি ও উত্তরপ্রদেশ থেকে। মে মাসের ১ থেকে ৩১ তারিখের মধ্যে দুই রাজ্যে ৮৫ শতাংশ নমেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা।

দৈনিক আক্রান্ত ৫০ শতাংশের নিচে পড়েছে কোন কোন রাজ্যে?
প্রসঙ্গত, দেশে অ্যাক্টিভ কেসে কমতি দেখা যাচ্ছে একাধিক রাজ্যে। তবে চোখে পড়ার মতো ৫০ শতাংশের নিচে দৈনিক আক্রান্তের কেস পড়েছে, হরিয়ানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক,পাঞ্জাবে।

দৈনিক আক্রান্তের সংখ্যা বাংলায় অনেক কম?
পরিসংখ্যান বলছে , বাংলায় করোনার দৈনিক আক্রান্তের সংখ্য়ায় ৩৫ শতাংশ কমতি দেখা গিয়েছে। সোমবার করোনার সংক্রমণ কমে ১০ হাজারের সামান্য উপরে। সক্রিয় সংখ্যাও কমছে দ্রুত। সেইসঙ্গে লাফিয়ে বাড়ছে সুস্থতার হার। আর বাংলাকে স্বস্তি দিয়ে কমেছে মৃতের সংখ্যা। এদিন সেই সংখ্য়া ১৩০ এ দাঁড়িয়েছে।

ভোট সম্পন্ন হওয়া রাজ্য উদ্বেগে রাখছে
প্রসঙ্গত, বাংলার সঙ্গে ভোট পর্ব সম্পন্ন হয় তামিলনাড়ু ও অসমের। আর সাম্প্রতিক অ্যাক্টিভ কেসের রেকর্ড রীতিমতো ভয় দেখাচ্ছে, তামিলনাড়ু, অসম, ওড়িশার প্রেক্ষিতে। এমনকি অন্ধ্রপ্রদেশেও ক্রমেই বেড়েছে অ্যাক্টিভ কেস। তামিলনাড়ুতে এক মাসে ১৬৫ শতাংশ বেড়েছে অ্যাক্টিভ কেস, অসমে ১১৩ শতাংশ, ওড়িশায় ৪৮ .০৬ ও অন্ধ্রপ্রদেশে তা ৩৪.৮১ শতাংশ।












Click it and Unblock the Notifications