দিল্লিতে দশেরা উৎসবে যোগ দিলেন রাষ্ট্রপতি কোবিন্দ, প্রধানমন্ত্রী মোদী দিলেন নতুন শপথের ডাক

দশেরা উৎসবে যোগ দিয়ে তা নিয়ে নতুন শপথ নেওয়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দশেরা উৎসবে যোগ দিয়ে তা নিয়ে নতুন শপথ নেওয়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উৎসবকে শুধুমাত্র বিনোদন হিসাবে না দেখে এটিকে সামনে রেখে সমাজ ও দেশের জন্য কিছু করার ডাক দিলেন প্রধানমন্ত্রী।

দিল্লিতে দশেরা উৎসবে যোগ দিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

দিল্লিতে লালকেল্লায় রামলীলার অনুষ্ঠান উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ বিশিষ্টজনেরা।

এদিন লালকেল্লার অনুষ্ঠানে রাবণের পাশাপাশি মেঘনাদ ও কুম্ভকর্ণের কুশপুত্তলিকাও পোড়ানো হয়। সেই অনুষ্ঠানে মোদীজি বলেন, রাম ও কৃষ্ণের কথা যুগের পর যুগ ধরে চলে আসছে। আজও তা প্রাসঙ্গিক। ভগবান রাম শুধু মানুষকে নয় অন্য জীবকেও অনুপ্রাণিত করে কাজে লাগিয়েছিলেন।

সেই ঘটনাকে মাথায় রেখেই সমাজের বাজে ভাবনাগুলিকে রাবণ ভেবে বধ করার ডাক দিয়েছেন মোদী। ২০২২ সালের মধ্যে সমাজের কথা ভেবে কোনও একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আর্জি জানান প্রধানমন্ত্রী মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+