Vande Bharat Express Train: উৎসব স্পেশাল বন্দে ভার‍ত চালাচ্ছে রেল, খালি আছে একাধিক আসন

Vande Bharat Express Train: উৎসবে ঢাকে কাঠি! সামনেই দশেরা, দিওয়ালি, ছটপুজো সহ আরও বেশ কয়েকটি পুজো রয়েছে। এই সময় বহু মানুষ বেড়াতে কিংবা বাড়ি ফেরেন। রেলের উপর যথেষ্ট চাপ থাকে।

উৎসবের মরসুমে ভিড় কমাতে যাত্রীদের দাবিতে বন্দে ভারত স্পেশাল এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Express Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। লখনউ-ছাপড়ার মধ্যে চলবে এই ট্রেন। ভায়া বারাণসী, সুরেমনপুর, বালিয়া, গাজিপুর সিটি হয়ে চলবে দেশের প্রথম সেমি বুলেট ট্রেন।

Vande Bharat Express Train

  • Vande Bharat Express Train: আলোচনা করেই নেওয়া হয় এই সিদ্ধান্ত

এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অশোক কুমার, জনসংযোগ আধিকারিক, উত্তর পূর্ব রেল, বারাণসী বিভাগ। উৎসবের মরশুমে যেভাবে ভিড় হয় সেদিকে নজর রেখে বিশেষ বন্দে ভারত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে রেল বোর্ডের সঙ্গে আলোচনা হয়। স্পেশাল এই ট্রেন (Vande Bharat Express Train) আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে চালানো হবে রেলের তরফে জানানো হয়েছে।

  • Vande Bharat Express Train: নয়াদিল্লি-পাটনা বন্দে ভার‍ত এক্সপ্রেস (02252/02251):

উৎসব স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস ((Vande Bharat Express Train)) নয়া দিল্লি থেকে আগামই ৩০ অক্টোবর, এক, তিন এবং ছয় নভেম্বর সকাল 8.25 মিনিটে রওনা দেবে। সেদিনই সন্ধ্যা ৮ টার সময় পাটনা পৌঁছে যাবে। একই ভাবে ফেরার সময় দেশের প্রথম এই সেমি বুলেট ট্রেনটি ৩১ অক্টোবর, ২, ৪ এবং ৭ নভেম্বর পাটনা থেকে সকাল সাড়ে ৭টায় ছাড়বে। এবং একই দিনে সন্ধ্যা ৭টায় নয়াদিল্লি পৌঁছবে। দীর্ঘ যাত্রায় এই ট্রেন কানপুর সেন্ট্রাল, পন্ডিত দিনদয়াল উপাধ্যায় জংশন সহ একাধিক বড় স্টেশনে স্টপেজ দেবে।

  • Tejas Express Train: চলবে তেজস এক্সপ্রেসও (02248/02247):

উৎসব স্পেশাল Tejas Express চালানো হবে। যা নয়া দিল্লি থেকে আগামই ২৯ অক্টোবর, ৩১ অক্টোবর, দুই এবং পাঁচ নভেম্বর সকাল ৮টা ২৫ মিনিটে ছাড়বে। সেদিনই সাড়ে ৮টায় পাটনায় পৌঁছে যাবে এই ট্রেন। একই ভাবে ফেরার সময় ৩০ অক্টোবর, ১, ৩ এবং ৬ নভেম্বর পাটনা থেকে সকাল সাড়ে ৭ টায় ছেড়ে যাবে এবং একই দিনে ৭টা বেজে ৩৫ মিনিটে নয়াদিল্লি পৌঁছে যাবে।

এই বিষয়ে আরও ভালো করে জানতে রেলের ওয়েবসাইট কিংবা আইআরসিটিসি ওয়েবসাইট ভালো ভাবে পড়ে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+