আসছে উৎসব, বাড়ছে চিন্তা! থার্ড ওয়েভ ঠেকাতে উচ্চ পর্যায়ের কোভিড বৈঠকে মোদী

আসছে উৎসব, বাড়ছে চিন্তা! থার্ড ওয়েভ ঠেকাতে উচ্চ পর্যায়ের কোভিড বৈঠকে মোদী

দ্বিতীয় ঢেউয়ের ফাঁস আলগা হতেই ফের দেশে জাঁকিয়ে বসছে তৃতীয় পর্বের সংক্রমণ(third wave of coronavirus)। টিকা করণে জোর দেওয়া হলেও তাতেও কমছে না উদ্বেগ। টিকাকরণ চলা সত্ত্বেও দেশের কিছু অংশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ এমতাবস্থায় কোভিড (Coronavirus) ব্যবস্থাপনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। এদিনের বৈঠকে দেশের বর্তমান করোনা পরিস্থিতির বিষয়ে বিশদে খোঁজ নিতে দেখা যায় তাঁকে। পাশাপাশি টিকাকরণের (Corona Vaccine) বিষয়েও খোঁজ নেন মোদী।

উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী

উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী

অন্যদিকে বিশেষজ্ঞদের ধারণা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই দেশে আছড়ে পড়তে পারে করোনাভাইরাসের থার্ড ওয়েভ। আর তার আগে সামগ্রিক ভাবে পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা পর্যালোচনা করতেই এই বৈঠক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে এদিনে বৈঠকে ছিলেন বেশ কয়েক জন উচ্চপদস্থ সরকারি আধিকারি। ছিলেন কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী। এণনকী স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকেরাও তাদের মতামত প্রকাশ করেন এদিনে বৈঠকে।

উৎসবের কথা মাথায় রেখেই নতুন সতর্কতা

উৎসবের কথা মাথায় রেখেই নতুন সতর্কতা

প্রসঙ্গত উল্লেখ্য, অক্টোবর পড়তে না পড়তেই গোটা দেশে শুরু হয়ে যাবে উৎসবের মরসুম। কিন্তু তার আগে করোনা সতর্কতা বৃদ্ধিতে কীভাবে জোর দেওয়া যায় সেই বিষয়েও এদিন বিশদে আলোচনা হয়। সরকারি আধিকারিকদেক থেকে মতামত শুনতে চান মোদী। এমনকী কেরল, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া নিয়েও কথা হয় বলে জানা যাচ্ছে। এদিকে বর্তমানে আক্রান্তের মোট সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৭৪ হাজারের বেশি। যার মধ্যে সক্রিয় আক্রান্তের সিংহভাগেই কেরল আর মহারাষ্ট্রের।

নতুন করে সাজানো হচ্ছে হাসপাতালগুলিকে

নতুন করে সাজানো হচ্ছে হাসপাতালগুলিকে

অন্যদিকে কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী কয়েক মাসে দেশ প্রায় সমস্ত কোভিড হাসপাতালগুলির আমূল পরিবর্তন করা হয়েছে। বাড়ানো হয়েছে শয্যার সংখ্যা। ১০০টিও বেশি অক্সিজেন ক্যারিয়ার আমদানি করা হয়েছে। এদিকে দ্বিতীয় ঢেউ চলাকালীন সময়ে গোটা দেশে চরমে ওঠে অক্সিজেন সঙ্কট। তাই সেই পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে বিশেষ নজর দিতে চাইছে কেন্দ্র। মূলত তৃতীয় ঢেউ আটকাতেই এই আগাম তোড়তোড় বলে মনে করা হচ্ছে।

একনজরে ভারতের করোনা চিত্র

একনজরে ভারতের করোনা চিত্র

অন্যদিকে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৯ জনের। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬০ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯০ হাজার ৬৪৬। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৩ লক্ষ ৪২ হাজার ২৯৯। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৮১ জন। সেখানে এখনও পর্যন্ত গোটা দেশে ৭০ কোটির কাছাকাছি করোনা টিকা ডোজ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+