স্কুল চলাকালীন ছাত্রীকে দিয়ে 'মাসাজ' শিক্ষিকার, তারপর ঘটে গেল এই ঘটনা
শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ , তিনি স্কুল চলাকালীন এক ছাত্রীকে দিয়ে 'মাসাজ' করিয়েছেন স্কুলে।
ছাত্র-শিক্ষক সম্পর্ক দৃঢ় হলে তা সমাজগঠনকে রোক্ষে প্রভাবিত করতে পারে। শুধু তাই নয়, ছাত্র ও শিক্ষকের মধ্য সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে , সেই তা শিক্ষা পদ্ধতিকে এক নতুন রূপ দেয়। কিন্তু ওড়িশার সম্বলপুরে যে ঘটনা ঘটল, তা এই সম্পর্কের এক নজিরবিহীন কলঙ্কিত ঘটনা।

সম্বলপুরের একটি স্কুলের প্রধান শিক্ষিকা ভারতী মেহরের হাতে এবার বরখাস্তের নোটিশ ধরালেন জেলার শিক্ষা আধিকারিক। শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ , তিনি স্কুল চলাকালীন এক ছাত্রীকে দিয়ে 'মাসাজ' করিয়েছেন স্কুলে। সম্বলপুরের সিকিরডি প্রজেক্ট আপার প্রাইমারি স্কুলের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই আলোড়ন পড়ে যায়।
এই চাঞ্চল্যকর ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। এদিকে, ঘটনার সত্যতা মেনে নিয়েছেন ওই স্কুল শিক্ষিকা ভারতী মেহর। তাঁর বক্তব্য, প্রচণ্ড মাথার যন্ত্রণার জন্য তিনি অফিস রুমে বসেছিলেন। তারপর সেই ঘরে স্কুলের অষ্টম শ্রেনির এক ছাত্রী এসে, তাঁকে এরকম অবস্থায় দেখে তাঁর শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করে। সবশুনে ছাত্রীটিই নাকি তাঁকে মাসাজ দেওয়ার জন্য এগিয়ে আসে। যদিও, ছাত্রীটির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।












Click it and Unblock the Notifications