গগনযান অভিযানে চার মহাকাশচারীর সঙ্গে সওয়ার হবেন যন্ত্রমানবী ব্যোমামিত্রাও
গগনযান অভিযানে চার মহাকাশচারীর সঙ্গে সওয়ার হবেন এই যন্ত্রমানবীও
আরও আকর্ষণীয় এবং হাইটেক হতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর গগন যান অভিযান। ২০২১-এ এই মহাকাশ অভিযানে ভারতের হয়ে মহাশূণ্যে পাড়ি দেবে ব্যোমামিত্রা নামে এক যন্ত্রমানবীও। দুটি সংস্কৃত শব্দের মেল বন্ধনে তৈরি হয়েছে নামটি। একটি ব্যোম যার অর্থ আকাশ আর দ্বিতীয়টি মিত্র যার অর্থ বন্ধু। দুটি শব্দ সন্ধিবদ্ধ হয়ে ব্যোমামিত্রা হয়েছে।

যন্ত্রমানবী ব্যোমামিত্রা
বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ্য আনা হয় এই ব্যোমামিত্রা নামে নামে যন্ত্রমানবীকে। ভারতের প্রথম মানবহীন গগনযানে সওয়ার হবেন তিনি। নিজেই নিেজর কার্যকারিতা জানিয়েছেন যন্ত্রমানবী। মহাকাশচারীদের সঙ্গে সওয়ার হলেও গগনযানের বিকল্প লাইফ সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করবেন তিনি। এবং কোনও রকম বিপদ সঙ্কেত পেলেই সতর্ক করবেন।

গগনযানের সফরসঙ্গী
ইসরোর প্রধান কে শিবন জানিয়েছেন, এই প্রথম ভারত এই ধরনের কোনও উদ্যোগ নিয়েছে। ব্যোমাবিত্রাকে মহাকাশে পাঠানো ভারতের এক নয়া উদ্যোগ। যদিও তিনি জানিয়েছেন গগনযান অভিযানে একটু বেশি সময় লাগবে। কারণ চার মহাকাশচারীকে বাছাইয়ের পর তাঁদের রাশিয়ায় প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। সেখানে প্রশিক্ষণ নেওয়ার পর ভারতে এসে আবারও প্রশিক্ষণ নেবেন তাঁরা। তারপরে হবে গগনযান অভিযান। এর আগে ভারতীয় হিসেবে রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দিলেও ভারতের পক্ষ থেকে এটাই প্রথম উদ্যোগ বলে জানানো হয়েছে।

চন্দ্রযান-৩ মিশনের প্রস্তুতি শুরু
বুধবার আনুষ্ঠানিকভাবে চন্দ্রযান-৩ মিশনের কাজ শুরুর কথা ঘোষণা করেছেন ইসরোর প্রধান কে শিবন। তিনি জানিয়েছেন, ২০২০ সাের মধ্যে চন্দ্রযান-৩ তৈরি সম্পূর্ণ হয়ে যাবে। যদিও আগের মিশনের অসাফল্য তাড়া করে বেড়াচ্ছে ইসরোকে।












Click it and Unblock the Notifications