পরীক্ষায় বসলেই ফি মকুব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের, জেনে নিন বিস্তারিত

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় বসলেই ফি মকুব করে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীষুষ গোয়েল। পরীক্ষায় উপস্থিত না হওয়ার কারণেই ফি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় বসলেই ফি মকুব করে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীষুষ গোয়েল। পরীক্ষায় উপস্থিত না হওয়ার কারণেই ফি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। কেননা এই পরীক্ষারা পিছনেই বহু টাকা ব্যয় হয় সরকারের।

পরীক্ষায় বসলেই ফি মকুব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের, জেনে নিন বিস্তারিত

রেলের কোনও পরীক্ষায় বসতে গেলে এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের দিতে হয় ২৫০ টাকা করে। তবে পরীক্ষায় বসলে এই ফি পুরোটাই মকুব করে দেওয়া হবে। অর্থাৎ এসসি, এসটি, ওবিসি প্রার্থীরা ২৫০ টাকা ফি জমা দিয়ে পরীক্ষায় বসলেই ২৫০ টাকাই ফেরত পেয়ে যাবেন।

অন্যদিকে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এই ফি-এর পরিমাণ ৫০০ টাকা। পরীক্ষায় বসলেই সাধারণ প্রার্থীরা ৪০০ টাকা ফেরত পাবেন। জানিয়েছেন রেলমন্ত্রী পীষুষ গোয়েল।

রেলমন্ত্রী একইসঙ্গে জানান, রেলের পরীক্ষায় স্বাক্ষরের ভাষা নিয়েও কোনও বিধিনিষেধ নেই।

ক্ষতির হাত থেকে রেলের কোচগুলিকে রক্ষা করতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে রেলবোর্ড, জানিয়েছেন রেলমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+