বিনামূল্যে বাইবেল বিতরণ, তুমুল অশান্তি বই মেলায়
দিল্লি বইমেলায় তুমুল উত্তেজনা। বিনামূল্যে বাইবেল বিতরণকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। এক ক্রিশ্চান ধর্মীয় সংগঠনের স্টলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন কয়েকজন। অভিযোগ সেই স্টলটি থেকে বিনামূল্যে ক্রিশ্চানদের ধর্মগ্রন্থ বাইবেল বিতরণ করা হচ্ছিল। তার প্রতিবাসে কয়েকজন মিলে বিক্ষোভ দেখাতে থাকেন স্টলের সামনে।

এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে বিশ্বহিন্দু পরিষদ এমনই অভিযোগ করা হয়েছে। দিল্লির প্রগতি ময়দানে হচ্ছে মেলা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই বিক্ষোভের ছবি ছড়িয়ে পড়েছে। বিশ্বহিন্দু পরিষদের মদতেই এই বিক্ষোভ চলছে বলে অভিযোগ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয়ে দেখা গিয়েছে। প্রগতি ময়দানের সেই বিক্ষোভেন নেপথ্যে কাজ করেছে বিশ্বহিন্দু পরিষদের মদত।
অবিলম্বে বই মেলায় বিনামূল্যে বাইবেল বিক্রি বন্ধ করার দাবি করা হয়েছে এই বিক্ষোভে। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। ধর্মান্তকরণের কারণেই এই বইগুলি বিলি করা হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে। এই নিয়ে তুমুল অশান্তি তৈরি হয়েছে প্রগতি ময়দানে।












Click it and Unblock the Notifications