ব্যক্তির যৌনাঙ্গে কোপ মহিলার! কোন ঘটনার প্রতিশোধে এমন পদক্ষেপ
ঘটনা মুম্বইয়ের ডোম্বিভ্যালির। সেখানে এক ৪৭ বছরের মহিলাকে ক্রমাগত উত্যক্ত করত এক যুবক। ২৭ বছরের ওই যুবক তুষার পুজারের বিরুদ্ধে শুধু উত্যক্ত করাই নয়, যৌন প্রস্তাব দেওয়ারও ঘৃণ্য অভিযোগ রয়েছে।
ঘটনা মুম্বইয়ের ডোম্বিভ্যালির। সেখানে এক ৪৭ বছরের মহিলাকে ক্রমাগত উত্যক্ত করত এক যুবক। ২৭ বছরের ওই যুবক তুষার পুজারের বিরুদ্ধে শুধু উত্যক্ত করাই নয়, যৌন প্রস্তাব দেওয়ারও ঘৃণ্য অভিযোগ রয়েছে। আর সেই সমস্ত ঘটনার জেরেই তুষারের যৌনাঙ্গ কেটে দেন ৪৭ বছরের ওই মহিলা।

ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এর আগে, ওই মহিলাকে বার বার উত্যক্ত করা, বিয়ের প্রস্তাব সহ যৌন প্রস্তাব দিয়ে ক্রমাগত বিরক্ত করত তুষার। এমনই অভিযোগ করেছে মহিলা। এই নিয়ে ওই মহিলা ও তাঁর স্বামীর সঙ্গেও বিবাদ , বচসা হয় তুষারের। দুই সন্তানের মা ওই বিবাহিত মহিলাকে তুষার বিয়ে করতে চায় বলে তার স্বামীকে জানায়। এরপরই উত্তেজনা চরমে ওঠে।
#Maharashtra: Police arrested 3 persons including a woman for allegedly cutting off the genitals of a man in Thane.Police says,"The man had allegedly made unwanted advances towards the woman. Thereafter she hatched the plot with two others. Case registered&probe underway" (26.12) pic.twitter.com/GwE6w4NfB8
— ANI (@ANI) December 26, 2018
এরপর মুম্বইয়ের ডোম্বিভ্যালিতে একটি বিশেষ জায়গায় তুষারকে দেখা করতে বলে ওই মহিলা ও তার পরিবারের দুই সদস্য। সেখানেই তুষারের এপর চড়াও হয় ৩ জন। এরপর তুষারের পুরুষাঙ্গ কেটে ,তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে ওই মহিলাই।পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে সে জানায়,তুষারকে শিক্ষা দিতেই সে এই কাজ করেছে। এরপরই পুলিশকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications