Vande Bharat Express 2.0: পাঁচ বছরে অনেকটাই বদলে গিয়েছে বন্দে ভারত! চোখে পড়েছে তা?

Vande Bharat Express 2.0: খুব শীঘ্রই একেবারে নতুন পাঁচটি বন্দে ভারত আসতে চলেছে ভারতে। টাইমস নাও'য়ের নবভারত টাইমসের খবর অনুযায়ী, শীঘ্রই ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি (ICF) থেকে পাঁচটি বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেন প্রস্তুত হবে। ট্রেনগুলির নির্মানের কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

কিন্তু কোন রুটে চলবে এই পাঁচ বন্দে ভারত? তা এখনও স্পষ্ট নয়। এমনকি কবে এই ট্রেনগুলির উদ্বোধন হতে পারে তাও এখনও স্পষ্ট নয়। তবে যে ট্রেনগুলি আসছে সেগুলিতে বেশ কিছু নতুন ফিচার এবং সুবিধা যোগ হতে চলেছে বলে খবর। অনেকেই বলছেন বর্তমানের থেকে নয়াগুলি হবে Vande Bharat 2.0 -

Vande Bharat Express 2 0

Vande Bharat Express 2.0 কোথায় আলাদা?

  • মাত্র ১৪০ সেকেন্ডে ১৬০ kmph গতিতে পৌঁছতে পারে নয়া এই ট্রেন
  • Vande Bharat Express 2.0 তে যাত্রীরা আরও ভাল রাইডের মজা নিতে পারবেন। যাত্রা হবে আরও আরামদায়ক
  • স্লাইডিং ফুটস্টেপ এবং টাচ ফ্রি স্লাইডিং দরজা। যা অটোম্যাটিক ভাবে খুলবে -
  • এক্সিকিউটিভ ক্লাসে আরামদায়ক আসন, যা ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারবে।
  • জিএসএম/জিপিআরএস এর সুবিধা, আরও ভালো এয়ার কন্ডিশনার, যোগাযোগ এবং পর্যবেক্ষণের জন্য কোচ কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে।
  • ইউভি ল্যাম্প থেকে শুরু করে রয়েছে ভেন্টিলেশন
  • প্রতিবন্ধী যাত্রীদের জন্য রয়েছে বিশেষ শৌচালয়
  • ব্রেল অক্ষর দেওয়া হয়েছে আসন সহ ট্রেনের বিভিন্ন জায়গায়
  • দেওয়া হয়েছে বায়ো ভ্যাকুয়াম টয়লেট
  • যাত্রীদের জন্য প্রত্যেক কোচে ইনফোটেনমেন্ট সিস্টেম রয়েছে
  • আধুনিক বন্দে ভার‍তে রয়েছে আধুনিক 'কবচ' সিস্টেম
  • প্রতিটি কোচে জরুরি আলোর ব্যবস্থা।
  • কোচের বাইরে রিয়ার ভিউ ক্যামেরা সহ 4টি প্ল্যাটফর্ম সাইড ক্যামেরা দেওয়া থাকবে।
  • হঠাত আগুন লাগলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় সেজন্য রয়েছে আধুনিক ব্যবস্থ
  • প্রত্যেক কোচে আপাদকালীন জানলা রাখা হয়েছে।
  • বিপদের সময় টকব্যাক সিস্টেম দেওয়া হয়েছে।,
  • ড্রাইভার এবং গার্ডের মধ্যে ভয়েস রেকর্ডিংয়ের সুবিধা

বলে রাখা প্রয়োজন, দেশের প্রথম বন্দে ভারত ট্রেনটি (Vande Bharat Express) আগামী ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি বারাণসী এবং নয়াদিল্লির মধ্যে শুরু হয়। তারপর থেকে গত পাঁচ বছরে বন্দে ভারত ট্রেনও অনেক এগিয়েছে। বদল হয়েছে ট্রেনের। যুক্ত হয়েছে একাধিক ফিচার এবংস স্পেসিফিকেশন। আর সেটার কিছু তুলে ধরা হল। ভারতের প্রথম দেশি বুলেটে আরও নতুন আপডেট আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+