এনকাউন্টারের ভয়! ক্ষমতায় ফিরতেই যোগীর ভয়ে তটস্থ ৫০ জন অপরাধীর আত্মসমর্পণ থানায়
এনকাউন্টারের ভয়! ক্ষমতায় ফিরতেই যোগীর ভয়ে তটস্থ ৫০ জন অপরাধীর আত্মসমর্পণ থানায়
গত ১০ মার্চ উত্তরপ্রদেশের যোগী সরকার শাসিত বিজেপি সরকার ক্ষমতায় আসার ১৫দিনও অতিক্রম হয়নি এরই মধ্যে কমপক্ষে ৫০ জন অপরাধী আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে। পুলিশ এনকাউন্টার বা তাদের বাড়ির ওপর বুলডোজার চালানোর আতঙ্কেই অপরাধীরা আত্মসমর্পণ করেছে।

রাজ্যজুড়ে একাধিক ওয়ান্টেড অপরাধীরা পুলিশ থানায় নিজেরাই এসে আত্মসমর্পণ করেছে। অনেক অপরাধীই গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে ৷ যে প্ল্যাকার্ডে লেখা ছিল, 'আমি আত্মসমর্পণ করছি, দয়া করে এনকাউন্টার করবেন না।’ প্রসঙ্গত এই ট্রেন্ড শুরু হয় কুখ্যাত অপরাধী ও তোলাবাজ গৌতম সিংকে দিয়ে, যে অপহরণ ও দুর্নীতির জন্য উত্তরপ্রদেশে খ্যাতিলাভ করেছে। এই অপরাধী গত ১৫ মার্চ গোন্ডা জেলার ছাপিয়া পুলিশ থানায় আত্মসমর্পণ করে। ঠিক তিনদিনের মধ্যে পশ্চিম উত্তরপ্রদেশের সাহারানপুরের চিলকানা পুলিশ থানায় আরও ২৩ জন অপরাধী আত্মসমর্পণ করে। এখানেই শেষ নয়, দেওবাঁদ থানায় রীতিমতো মুচলেকা দিয়ে চার জন মদ পাচারকারী জানায়, তারা এই অপরাধ আর করবে না ৷
এরপর প্রতিবেশী শামলি জেলায়, গোহত্যায় অভিযুক্ত ১৮ জন দু’টি থানায় আত্মসমর্পণ করে। ঠিক একদিনের মধ্যে আরও এক দাগী অপরাধী হিমাংশ ওরফে হানি তাকে এনকাউন্টার না করার জন্য গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ফিরোজাবাদের সিরসাগঞ্জ থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দেয় ৷ উত্তর প্রদেশের এডিজি আইনশৃঙ্খলা প্রশান্ত কুমার দাবি করেছেন, পঞ্চাশ জন অপরাধী শুধু আত্মসমর্পণই করেনি, বরং অপরাধমূলক কাজ আর না করারও প্রতিশ্রুতি দিয়েছে৷ তিনি জানিয়েছেন, ১০ মার্চের পর থেকে এনকাউন্টারে দু' জন অপরাধীর মৃত্যু হয়েছে রাজ্যে ৷ আরও দশজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তিনি এও জানিয়েছেন যে রাজ্যে আইন–শৃঙ্খলার উন্নতি হয়েছে। অপরাধীদের মনে ভয় ঢোকাতে সক্ষম হয়েছে সরকার। উত্তরপ্রদেশে কোনও ধরনের অপরাধ, মাফিয়া রাজ বরদাস্ত করা হবে না। পুলিশের পক্ষ থেকে পর্যবেক্ষণ এবং নজরদারি করা হচ্ছে। এছাড়াও রাজ্যে ২০১৭ সাল থেকে কোনও রকমের সাম্প্রদায়িক হিংসা হয়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications