উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট XBB1.16! বাড়ছে আক্রান্তের সংখ্যাও
Corona New Variant: দেশে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে চলেছে। বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ রীতিমত উদ্বেগে ফেলেছে চিকিৎসক এবং গবেষকদের। গত ২৪ ঘন্টায় ১৩০০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। অন্তত এমনটাই দাবি করছে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট।
শুধু তাই নয়, গত ১৪০ দিন পর দৈনিক সংক্রমণের নিরিখে এটাই সর্বোচ্চ। এই অবস্থায় বুধবারই উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে। আর এরপরেই সংক্রমণ বৃদ্ধির বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে মন্ত্রক।

সংক্রমণ বৃদ্ধির পিছনে COVID-19- এর নয়া ভ্যরিয়েন্ট
তবে হঠাত করে দেশে সংক্রমণ বৃদ্ধির পিছনে COVID-19- এর নয়া ভ্যরিয়েন্ট XBB.1.16 বলেই দাবি করা হচ্ছে। এই বিষয়ে একটি রিপোর্ট দিয়েছে INSACOG। তাদের দেওয়া রিপোর্ট অনুযায়ী, XBB.1.16 ভেরিয়েন্টের মোট ৩৪৯টি নমুনা এখনও পর্যন্ত শনাক্ত করা গিয়েছে। এখনও পর্যন্ত ৯টি রাজ্যে এবং কেন্দ্রীয় শাসিত এলাকাতেই করোনার নয়া এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে বলে দাবি করা হয়েছে INSACOG-এর রিপোর্টে।

ক্রমশ বাড়ছে সংক্রমণ!
শুধু তাই নয়, এই নয় রাজ্যের মধ্যে সবথেকে বেশি এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। ভারতীয় SARS-CoV-2 জিনোমিক্স কনসোর্টিয়াম (INSACOG)-এর ডেটা অনুসারে সে রাজ্যে ১০৫ জন আক্রান্ত হয়েছেন নয়া এই ভ্যারিয়েন্টে। তেলেঙ্গানাতে আক্রান্তের সংখ্যা ৯৩, কর্নাটকে সংক্রমণের সংখ্যা ৬১ বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। অন্যদিকে ৫৪ জন আক্রান্ত হয়েছে গুজরাতে। XBB.1.16 ভ্যারিয়েন্টের খোঁজ প্রথমবার জানুয়ারিতে পাওয়া যায়। এরপর ফেব্রুয়ারিতে ১৪০ জন XBB 1.16 ভ্যারিয়েন্টে আক্রান্ত হন। এখনও পর্যন্ত XBB 1.16 ভ্যারিয়েন্টে ২০৭ জন আক্রান্ত হয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

কতটা ভয়ের এই সংক্রমণ!
বলে রাখা প্রয়োজন, দেশে এখনও পর্যন্ত ৪,৪৬,৯৯,৪১৮ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে অ্যাক্টিভ কেসের সংখ্যাও ক্রমশ বাড়ছে। আর তা বেড়ে হয়েছে ৭ হাজার ৬০৫ জন। এই অবস্থায় অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)- এর প্রাক্তন ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া জানান, যেভাবে দেশে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে তারজন্য করোনার নতুন ভ্যারিয়েন্টই দায়ী। ভাইরাস সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, তবে করোনার নতুন প্রজাতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটি খুব একটা গুরুতর কিছু নেই, তবে এটি নিয়ে একদমই আতঙ্কিত হবেন না। তবে এই নয়া ভ্যারিয়েন্ট যথেষ্ট সংক্রমণ বলেও দাবি করা হচ্ছে।












Click it and Unblock the Notifications