ফের মুখ ফস্কে বিপাকে রাহুল গান্ধী, জেনে নিন এবার কী বললেন তিনি

সর্দার প্যাটেলের মূর্তি চিনে তৈরি হচ্ছে এবং তার পেছনে মেড ইন চায়না লেখা থাকবে, এটা খুবই লজ্জাজনক, বললেন রাহুল গান্ধী

ভুলভাল বলা নিয়ে রাহুল গান্ধীর জুড়ি মেলা ভার। ভুল বলে জীভ কাটা তাঁর কাছে নতুন কিছু নয়। এবার গুজরাটের সভাতে গিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই গ্রামবাসীদের সামনে ভুল বলে গেলেন রাহুল। এমনকী তিনি যে খবরাখবরও রাখেন না, তাও বোঝালেন নিজের বক্তব্যেই।

ফের মুখ ফস্কে বিপাকে রাহুল গান্ধী, জেনে নিন এবার কী বললেন তিনি

২০১৫ সালে সর্দার সরোবর বাঁধের ওপর সর্দার বল্লভভাই প্যাটেলের বিশালাকার মূর্তি নির্মাণের ঘোষণার পর একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে এই মূর্তি তৈরির কাজ করবে লার্সেন অ্যান্ড ট্যুবরো। এল অ্যান্ড টি এই মূর্তিটি নির্মাণের দায়িত্ব একটি চিনা সংস্থাকে দিয়েছে। কিন্তু এই খবর প্রকাশিত হওয়ার পরই আরেকটি প্রতিবেদনে লেখা হয়, এত বড় মূর্তি অন্যকোনও জায়গা থেকে নিয়ে এসে বসানো সম্ভব নয়, তাই সর্দার সরোবর বাঁধের কাছেই ওয়ার্কশপ গড়ে তোলা হয়েছে। এল অ্যান্ট টি-ও একটি বিবৃতিতে জানায়, বিশ্বের সর্বোচ্চ মূর্তির পুরোটাই ভারতে তৈরি হবে, তবে ব্রোঞ্জ প্লেট চিন থেকে আমদানি করা হবে। ফলে এই মূর্তি কখনই মেড ইন চায়না নয়।

তবে দু বছর আগে এত কিছু হয়ে গিয়েছে, সেই খোঁজ খবর যে রাহুল রাখেন না, তা বোঝা গেল মঙ্গলবার। গুজরাটের সৌরাষ্ট্রে একটি জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, সর্দার প্যাটেলের মূর্তি চিনে তৈরি হচ্ছে এবং তার পেছনে মেড ইন চায়না লেখা থাকবে, এটা খুবই লজ্জাজনক। এখানেই থেমে না থেকে তিনি বলেন, এই মূর্তি তৈরির জন্য ভারতে কর্মসংস্থান হচ্ছে না। লাভ হচ্ছে চিনের।

বুধবার গুজরাটের দ্বারকাতে রোড শো করেন তিনি। তার আগে চোটিলা এলাকায় একটি মন্দিরে পুজোও দেন কংগ্রেসের সহ-সভাপতি। স্থানীয়দের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন, গুজরাটে ক্ষমতায় এলে কংগ্রেস কৃষিঋণ মকুব করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+