ঔরঙ্গাবাদ দুর্ঘটনা : ৩৬ কিলোমিটার হেঁটে ক্লান্ত হতেই চিরনিদ্রায় শায়িত হন শ্রমিকরা

গন্তব্য ছিল ৮৫০ কিলোমিটার দূরে। তবে যে করেই হোক বাড়ি পৌঁছানোর লক্ষ্যে পায়ে হেঁটেই শুরু হয়েছিল যাত্রা। তবে শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হল না তাঁদের। পথেই মালগাড়ির চাকায় ছিন্নভিন্ন হয়ে গেল ১৭ জন পরিযায়ী শ্রমিকের শরীর। এদিন ভোরবেলা মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে।

গন্তব্য ছিল ৮৫০ রিলোমিটার দূরে

গন্তব্য ছিল ৮৫০ রিলোমিটার দূরে

জানা গিয়েছে মৃত শ্রমিকরা মহারাষ্ট্রের জালনায় একটি স্টিলের কারখানায় কাজ করতেন। লকডাউনের জেরে কাজ হারিয়ে মধ্যপ্রদেশের উমরা ও শাহদোলে নিজেদের বাড়ি ফিরতে মরিয়া হয়ে উঠেছিলেন। কিন্তু গণ পরিবহন বন্ধ থাকায় বাড়ি থেকে ৮৫০ রিলোমিটার দূরেই আটকে পড়েছিলেন তাঁরা।

বাধ্য হয়ে হেঁটে বাড়ি ফিরবেন ভেবেছিলেন শ্রমিকরা

বাধ্য হয়ে হেঁটে বাড়ি ফিরবেন ভেবেছিলেন শ্রমিকরা

বাধ্য হয়ে ৮৫০ কিলোমিটারেরও বেশি পথ হেঁটে বাড়ি ফিরবেন ভেবেছিলেন। সেইমতো বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা রওনা দিয়েছিলেন। জালনা থেকে বদনাপুর পর্যন্ত রাস্তা ধরে হাঁটেন। তারপর ঔরঙ্গাবাদের দিকে রেললাইনে উঠে হাঁটছিলেন। এভাবেই প্রায় ৩৬ কিলোমিটার অতিক্রমের পর ক্লান্ত হয়ে পড়েন। জিরিয়ে নেওয়ার জন্য রেললাইনে বসেছিলেন।

ক্লান্ত হয়ে রেললাইনে শুয়ে পড়েন শ্রমিকরা

ক্লান্ত হয়ে রেললাইনে শুয়ে পড়েন শ্রমিকরা

গত কয়েকদিন খাবার না পেয়ে জীর্ণ শরীর আর দিচ্ছিল না তাঁদের। ধকলের জেরে ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েন তা টের পাননি তাঁরা। আর তাতেই ঘটে বিপত্তি। এরপর ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী দুর্ঘটনার বিবরণে যা বললেন

প্রত্যক্ষদর্শী দুর্ঘটনার বিবরণে যা বললেন

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী দুর্ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, 'আমি হুড়মুড়িয়ে উঠি ঘুম থেকে। প্রথমটায় ঘাবড়ে গিয়েছিলাম। কিছু বুঝিনি। আমি উঠে আসতে আসতেই দেখি ট্রেনটা কিছুদূর এগিয়ে কিছুক্ষণ দাঁড়াল। তারপর আবার চলে গেল । আমি ভাবছিলাম এমন কী হল। আমি গিয়ে দেখি লাইনের উপর কাটা পড়ে আছে ১৫-১৬ জন। কারও হাত, কারও পা পড়ে আছে । তখন তিনজন বেঁচে ছিল।'

রেলের বক্তব্য

রেলের বক্তব্য

এই ঘটনা প্রসঙ্গে রেলের তরফে টুইট বার্তায় বলা হয়, 'শুক্রবার ভোরে ট্র্যাকে কিছু শ্রমিক দেখে মালগাড়ির লোকো পাইলট ট্রেন থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা করা যায়নি। বদনাপুর ও করমাদ স্টেশনের মাঝামাঝি জায়গায় পারভানী-মনমাদ এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। যাঁরা মারা গেছেন তাঁরা ছাড়াও আহত হয়েছেন একাধিক শ্রমিক। আহতদের উদ্ধার করে আওরঙ্গবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটল তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।'

প্রধানমন্ত্রী মোদীর শোকপ্রকাশ

প্রধানমন্ত্রী মোদীর শোকপ্রকাশ

ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এদিন এক টুইঠ বার্তায় তিনি লেখেন, 'মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে রেল দুর্ঘটনায় শ্রমিকদের প্রাণহানিতে আমি অত্যন্ত বেদনার্ত। আমি মর্মাহত। রেলমন্ত্রী পীযূষ গোয়ালের সঙ্গে আমি এই বিষয়ে কথা বলেছি। তিনি আমাকে জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় সমস্ত সম্ভাব্য সহায়তা সরবরাহ করা হচ্ছে সশ্রমিকদের।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+