বাপ-ছেলের হাতে গণধর্ষণের শিকার প্রাক্তন বিধায়কের নাবালিকা কন্যা
পাঞ্জাবের মানসা জেলায় বাবা ও ছেলের হাতে গণধর্ষণের শিকার হল প্রাক্তন বিধায়কের কিশোরী কন্যা।
পাঞ্জাবের মানসা জেলায় বাবা ও ছেলের হাতে গণধর্ষণের শিকার হল প্রাক্তন বিধায়কের কিশোরী কন্যা। মঙ্গলবারই যোগা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্ত আত্মা সিং ও তার ছেলে অমনদীপ সিংয়ের নামে।

পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরে ওই কিশোরীকে যৌন হেনস্থা করছিল অভিযুক্ত বাবা ও ছেলে। দুজনেই কাপড় ব্যবসার সঙ্গে জড়িত। নিগৃহীত কিশোরী এবং তার মায়ের সঙ্গেও তাদের পরিচয় ছিল।
এফআইআর অনুযায়ী, নিগৃহীত মেয়েটির বাবা প্রাক্তন বিধায়ক। তিনি প্রয়াত হয়েছেন। বাবার মৃত্যুর পর মায়ের সঙ্গে একাই থাকে মেয়েটি। তাদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছ্বল নয়। সেজন্য বাধ্য হয়ে মেয়েটি এক প্রতিবেশীর বাড়িতে পরিচারিকার কাজ করত।
জানা গিয়েছে, সোমবার কাজ সেরে বাড়ি ফেরার সময় অমনদীপের হাতে ধর্ষিত হয় ওই কিশোরী। আক্রান্ত কিশোরী মাকে জানায়, অমনদীপ ও তার বাবা আত্মা সিং দুজনেই তাকে জোর করে নীল ছবি দেখতে বাধ্য করে এবং গণধর্ষণ করে।
পুলিশে অভিযোগ জানানো হলে অভিযুক্তরা খবর পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।












Click it and Unblock the Notifications