২০ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু OYO -এর প্রতিষ্ঠাতা রীতেশ আগরওয়ালের বাবা'র
কয়েক কোটি টাকার ব্যবসা করে ওয়ো। শুধু দেশেই নয়, বিদেশেও একাধিক হোটেলের সঙ্গে যুক্ত এই সংস্থা। গত কয়েকদিন আগেই বিয়ের সারেন ওয়োর মালিক।
প্রয়াত OYO -এর প্রতিষ্ঠাতা রিতেশ আগরওয়ালের বাবা রমেশ আগরওয়াল। আজ শুক্রবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, গুরুগ্রামের একটি বহুতল থেকে পড়ে রমেশবাবুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন জনপ্রিয় এইও অ্যাপটি প্রতিষ্ঠাতা রিতেশ।
একই সঙ্গে পরিবারের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ধীরে ধীরে আসতে শুরু করেছেন পরিবারের অন্যান্য সদস্যরা। একেবারে শকের ছায়া এলাকাতে।

মৃত্যু ঘিরে একাধিক রহস্য
পুলিশের খবর অনুসারে, দুপুর একটার সময়ে এই ঘটনা সামনে আসে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুরো ঘটনা তদন্ত করে তাঁরা দেখছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ তলা থেকে রমেশ আগরওয়াল থেকে পড়ে যান। সেই খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা যান। শুধু তাই নয়, বহুতলেই থাকতেন উনি। নিজের ব্যালকনি থেকেই তিনি পড়ে যান বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময়ে বাড়িতেই ছিলেন রিতেশ এবং তাঁর গোটা পরিবার।

গত সাত মার্চ রিতেশ আগরওয়ালের বিয়ে হয়
জানা যায়, গত সাত মার্চ রিতেশ আগরওয়ালের বিয়ে হয়। একটি পাঁচতারা হোটেলে বিয়ে হয় তাঁর। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের একাধিক তাবড় তাবড় নেতৃত্বের আমন্ত্রণ ছিল। এমনকি আমন্ত্রণ ছিল মুকেশ আম্বানি সহ একাধিক শিল্পপতির। বিয়ের ঠিক তিনদিনের মাথাতেই এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। ইতিমধ্যে ঘটনার শোকপ্রকাশ করে তাঁর বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। তবে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্যে দেহ পাঠানো হয়েছে। এই ঘটনা সাধারণ মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ভেঙে পড়েছে গোটা আগরওয়াল পরিবার
তবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভেঙে পড়েছে গোটা আগরওয়াল পরিবার। ছেলে রিতেশ লিখছেন, বাবাকে তিনি তাঁর এবং তাঁদের পরিবারের 'পথপ্রদর্শক এবং শক্তি' হিসাবেই দেখে এসেছেন। সেই মানুষটির মৃত্যু পরিবারের জন্যে অন্ধকার নেমে এসেছে বলে জানানো হয়েছে। OYO বিশ্বের অন্যতম বৃহত হোটেল চেন। কোম্পানির নেটওয়ার্ক সম্পর্কে কথা বললে, এটি ৩৫টিরও বেশি দেশে ১.৫ লাখেরও বেশি হোটেলের সঙ্গে কাজ করছে। এনকি এই হোটেল রীতিমত জনপ্রিয় হয়েছে। একাধিক সংস্থা হোটেল বুকিং ব্যবসায় থাকলেও ওইয়োর স্ট্রেটেজি বেশ নজর কেড়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications