৭ বছরের মেয়েকে গলা টিপে খুন করল বাবা, দিল্লির এই ঘটনায় শিউরে উঠবেন

প্রেমিকাকে বিয়ের শর্ত পূরণ করতে নিজের সাত বছরের সন্তানকে খুন করল দিল্লির এক ব্যক্তি। এভাবেই বিপত্নিক ওই ব্যক্তি আরও দুই সন্তানকে খুনের ছক কষেছিল বলে জানা গিয়েছে ।

প্রেমিকাকে বিয়ের শর্ত পূরণ করতে নিজের সাত বছরের সন্তানকে খুন করল এক ব্যক্তি। এভাবেই বিপত্নিক ওই ব্যক্তি আরও দুই সন্তানকে খুনের ছক কষেছিল বলে জানা গিয়েছে। শিউরে ওঠার মত এই ঘটনা ঘটেছে দিল্লির অমন বিহার এলাকায়। ধরমবীর নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

৭ বছরের মেয়েকে গলা টিপে খুন করল বাবা, দিল্লির এই ঘটনায় শিউরে উঠবেন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জুন মাসেই হেপাটাইটিস বি-এ আক্রান্ত হয়ে ধরমবীরের স্ত্রী মারা যান। রেখে যান দুই ছেলে ও এক মেয়েকে। এরইমধ্যে আরেক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ধরমবীর। কিন্তু বিয়ে করলেও তার সন্তানদের দায়িত্ব নিতে পারবে না বলে শর্ত রাখে ওই মহিলা। এরপরই নিজের ভাইপো সঞ্জয়কে ৩০ হাজার টাকা দিয়ে তিন সন্তানকে একে একে শেষ করতে বলে ধরমবীর। তিনজনেরই মৃত্যু যাতে স্বাভাবিক মনে হয় সেই ব্যবস্থাও করতে বলা হয় সঞ্জয়কে।

গত ১১ই অগাস্ট ধরমবীর তার ৭ বছরের মেয়ে তানিশার দেহ গোপনে অন্তিম সংস্কার করতে গেলে সন্দেহ হয় প্রতিবেশীদের। তারাই পুলিশকে খবর দেয়। তানিশার দেহের ময়না তদন্ত ও অটোপসির পর জানা যায় শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। পুলিশ ধরমবীরকে একথা জানানোর পরও কোনও অভিযোগ দায়ের করতে চায়নি সে। এতেই সন্দেহ বাড়ে পুলিশের। ধরমবীরের বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ দেশে তার ভাইপো সঞ্জয় বেপাত্তা। এরপরই বুলন্দশহরে গ্রামের বাড়ি যাওয়ার পথে সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ।

সঞ্জয় জেরায় জানিয়েছে, ৭ বছরের তানিশাকে গলায় ফাঁস দিয়ে খুন করার সময়ে ধরমবীরই তাকে পেছন থেকে ধরে রেখেছিল। এরপরই ধরমবীরকেও গ্রেফতার করা হয়। এই ঘটনায় পরিবারের আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+