বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতায় সন্তানসম্ভবা, পরিবারের সম্মান রক্ষায় খুন নিজের মেয়েকেই

ফের অনারকিলিংয়ের ছায়া। নিজের গর্ভবতী মেয়েকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। পরিবারের সম্মান রক্ষার জন্যই বাবার হাতে খুন হতে হয়েছে বলে পুলিশ তদন্ত উঠে এসেছে।

ফের অনারকিলিংয়ের ছায়া। নিজের গর্ভবতী মেয়েকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। পরিবারের সম্মান রক্ষার জন্যই বাবার হাতে খুন হতে হয়েছে বলে পুলিশ তদন্ত উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনা জেলার ভোকারদান গ্রামে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত তরুণীর নাম ছায়া দুকরে। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ।

বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতায় সন্তানসম্ভবা, পরিবারের সম্মান রক্ষায় খুন নিজের মেয়েকেই

পুনের একটি কলেজে পড়তেন ছায়া। সেখানেই তাঁর সঙ্গে এক যুবকের পরিচয় হয়। তাঁরা সম্পর্কে জড়িয়ে পড়েন। এবং তাঁদের ঘনিষ্ঠতা থেকে শারীরিক সম্পর্কও হয়। তারই জেরে তরুণী গর্ভবতী হয়ে পড়েন। ইতিমধ্যে তরুণীর বাবা জানতে পারেন বিষয়টি। তিনি মেনে নিতেও পারেননি।

অভিযোগ, এরপরই তিনি পারিবারিক সম্মানরক্ষার তাগিদেই ছক কষেন মেয়েকে খুনের। এক আত্মীয়ের সাহায্য নিয়ে তিনি নিজের গর্ভবতী মেয়েকে মেরে ফেলার ছক কষেন। দিন কয়েক আগে ছায়াকে ধাওয়াদা-মেহগাঁওয়ে রাস্তার পাশ তেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তে পাঠানো হয়েছে তাঁর দেহ।

এরপর ছায়ার বাবাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় নাম জড়ায় আরও চার আত্মীয়ের। চার আত্মীয়কেও গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনায় স্থানীয়রা মেলাতে পারছেন না ধৃত সমাধান দুকরে কাউকে খুন করতে পারেন। তিনি এলাকায় শান্ত স্বভাবের ও সম্মানীয় ব্যক্তি বলে পরিচিত। পুলিশ এই ঘটনার পিছনে অন্য কারও হাত রয়েছে কি না, খতিয়ে দেখছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+