চা সহযোগে ব্রেকফাস্ট দেয়নি, রাগে পুত্রবধূকে গুলি করলেন শ্বশুরমশাই

চা সহযোগে ব্রেকফাস্ট দেয়নি, রাগে পুত্রবধূকে গুলি করলেন শ্বশুরমশাই

সময়ে ব্রেকফাস্ট দেয়নি। তাও আবার চা ছাড়া। রাগে তাই পুত্রবধূকে গুলি করলেন শ্বশুরমশাই। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে বারোদি এলাকায়। পেটে গুলি লেগেছে মহিলার। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শ্বশুরমশাই তাঁর নিজের রিভালবার থেকেই গুলি চািলয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

চা সহযোগে ব্রেকফাস্ট দেয়নি, রাগে পুত্রবধূকে গুলি করলেন শ্বশুরমশাই

ইতিমধ্যেই ৭৬ বছর বয়সী সেই শ্বশুরকে গ্রেফতার করেছে রাবদি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ৩০৭ ধারায় খুনের চেষ্টা, ৫০৬ ধারায় অপরাধ মূলক ষড়যন্ত্র এবং অস্ত্র আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের নাম কাশীনাথ পান্ডুরাং পাটিল। পুলিশ জািনয়েেছ অভিযুক্তের আরেক পুত্রবধূ থানায় অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযুক্তের আরেক পুত্রবধূ অভিযোগ জানিয়ে বলেছেন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। তিনি জানিয়েছেন আক্রান্ত পুত্রবধূ সকাল ১১টা বেজে যাওয়ার পরেও যখন চা এবং জলখাবার দেয়নি তাঁকে তখন ভীষণ রেগে যান শ্বশুরমশাই। সঙ্গে সঙ্গে নিজের রিভালবার বের করে গুলি চালান। গুলিটি পুত্রবধূর পেটে লাগে। যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি মাটিেত পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন পরিবারের লোকেরা। তবে এই ঘটনায় অন্য কারোর ইন্ধন ছিল না বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

এই ঘটনা জানার পর থেকে চমকে গিয়েছেন এলাকার বাসিন্দারা। তাঁরা ভেবে পাচ্ছেন না কী ভাবে এই ঘটনা ঘটালেন ওই ৭৬ বছরের প্রবীণ। তাঁর কাছে রিভালবারের লাইসেন্স ছিল কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে তাঁর মানসিক অবস্থাও পরীক্ষা করে দেখা হচ্ছে। কোনও ভাবে মানসিক অবস্থা খারাপ হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। সেকারণে মনোবিদদের সাহায্য নেওয়া হতে পারে বলে জািনয়েছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+