ভিলেন ইন্ডিয়ান নিনো, কোন পরিস্থিতিতে রাজস্থান-সহ ৫ রাজ্যে সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু
সামান্য দেরিতে হলেও, সাড়া জাগিয়েই দেশে বর্ষার সূচনা হয়েছিল। কিন্তু এখনও দেশের অনেক অংশেই বর্ষার মেঘ উধাও। তাপপ্রবাহের মতো পরিস্থিতি উত্তর-পশ্চিম রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ, দিল্লির মতো বেশ কিছু
সামান্য দেরিতে হলেও, সাড়া জাগিয়েই দেশে বর্ষার সূচনা হয়েছিল। কিন্তু এখনও দেশের অনেক অংশেই বর্ষার মেঘ উধাও। তাপপ্রবাহের মতো পরিস্থিতি উত্তর-পশ্চিম রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ, দিল্লির মতো বেশ কিছু জায়গায়। মৌসুমী বায়ুতে বাধা কোথায়, আদৌ কি তা ট্র্যাকে ফিরবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও আবহাওয়া দফতরের (weather office) তরফে পূর্বাভাসে বলা হয়েছে জুলাইতে স্বাভাবিক বর্ষাই হতে চলেছে।

মধ্য জুনেই অর্ধেক ভারতে ছড়িয়েছে মৌসুমী বায়ু
একটু দেরিতে হলেও ৩ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। এরপর তা দ্রুতগতিতেই দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়ে উত্তরের দিকে এগোয়। আর জুনের মাঝামাঝি সময়ের মধ্যেই তাই দেশের ৮০ শতাংশ এলাকায় ছড়িয়ে পড়ে। সেই সময়েই বর্ষা ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, জম্মু ও কাশ্মীরে ছড়িয়ে পড়ে। তবে জুনের শেষে দিল্লিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকলেও এখনও তা হয়নি। ১৯ জুন নাগাদ যে বাধা মৌসুমী বায়ু পেয়েছে, তার জেরে উত্তর পশ্চিম রাজস্থান, হরিয়ানা, পঞ্জাব, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ এখনও বঞ্চিতই রয়ে গিয়েছে। অথচ আবহাওয়া দফতর জানিয়েছে, জুলাইতে দেশে স্বাভাবিক বৃষ্টি হতে চলেছে।

কীভাবে গতি স্লথ হয়ে পড়ল
আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন এল নিনোর কারণেই এই পরিস্থিতি। কেননা ভারতের মৌসুমী বায়ুর সক্রিয়তা নির্ভর করে এল নিনোর ওপরে। আবহাওয়া দফতরের তরফে ১ জুলাই জানানো হয়েছিল তারা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এল নিনো এবং নেগেটিভ ইন্ডিয়ান ওশান ডায়পোলের বিষয়টি খতিয়ে দেখছেন।
বিশেষজ্ঞরা বলছেন, নিরক্ষীয় রেখার কাছে প্রশান্ত মহাসাগরে এল নিনো তৈরি হয়। এবার তা যে তাপমাত্রায় সক্রিয় থাকে তার থেকে বেশি উষ্ণ হয়ে যাওয়ার কারণেই বর্ষায় কম বৃষ্টি হচ্ছে। এছাড়াও রয়েছে আইওডি (ইন্ডিয়ান ওশান ডায়পোল)। যা মৌসুমী বায়ুকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যাকে ইন্ডিয়ান নিনোও বলা হয়। এই ইন্ডিয়ান নিনো পশ্চিম ভারত মহাসাগরে একটু বেশি উষ্ণ হয়ে পড়লে তাকে পজিটিভ ফেজ বলা হয়। সেই পজিটিভ ফেজের জেরেই ২০১৯-এ দেশে ভাল বর্ষা হয়েছিল। এই ইন্ডিয়ান নিনোর অপর একটি রূপ রয়েছে, যাকে বলা হয় নেগেটিভ ফেজ।

পূবালী হাওয়া অনুপস্থিত
বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছে, ইন্ডো-গাঞ্জেটিক প্নেনে যে পূবালী হাওয়া বয়, তা এবার অনুপস্থিত, সেই কারণে মৌসুমী বায়ুর পূর্বাংশ দুর্বল হয়ে পড়েছে। এই একই কারণে মৌসুমী বায়ুর উত্তর অংশেও স্থবিরতা তৈরি হয়েছে। যার এই মুহূর্তে এগিয়ে যাওয়ার জন্য ধাক্কা দেওয়ার প্রয়োজন রয়েছে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ কিংবা সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হলেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব বলেও জানাচ্ছে তারা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস
আবহাওয়া দপতর জানিয়েছে, উত্তর সমতল অংশ এবং রাজস্থানের মতো জায়গায় মৌসুমী বায়ুর জন্য অপেক্ষা করতে হবে। এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর পশ্চিম রাজস্থান, পশ্চিম উত্তর প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, চণ্ডীগড়, দিল্লিতে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই আগামী ৪-৫ দিন।
অন্যদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের কারণে আগামী ৪-৫ দিন বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত হবে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications