বাবার বন্ধুর হাতে ধর্ষিত হলেন দিল্লির ফ্যাসন ডিজাইনিং ছাত্রী

কাকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ছাত্রী। গত ১৩ ফেব্রুয়ারি চাণক্যপুরী এলাকার জিমখানা ক্লাবে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
১৯ ফেব্রুয়ারি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের নাম সন্দীপ কোহলি। লখনউযের বাসিন্দা। পেশায় ফটোগ্রাফার। কাজের সূত্রে দিল্লি আসা। রক্তের সম্পর্ক না থাকলেও বাবার বন্ধু হওয়ার দরুণ কাকু হিসাবেই তাকে সম্বোধন করতেন নির্যাতিতা।
জিমখানা ক্লাবে দেখা করার জন্য মেয়েটিকে সেখানে ডাকে সন্দীপ। মেয়েটির কথায় সেখানেই তার উপর শারীরিক অত্যাচার চালায় সন্দীপ। এমনকী কাউকে এবিষয়ে জানালে ফল ভাল হবে না বলে হুমকিও দেয় সে।
মেয়েটির অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল লখনউয়ে পৌছেছে। যদিও সন্দীপের এখনও কোনও হদিশ মেলেনি বলেই পুলিশসূত্রের খবর। সন্দীপের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications