বন্দি দশাতে ধর্ম চর্চায় মন ফারুক, ওমর, মেহবুবা মুফতির

বন্দি দশাতে ধর্ম চর্চায় মন ফারুক, ওমর, মেহবুবা মুফতির

আজ প্রায় সাত মাসেরও বেশি সময় হতে চলল বন্দিদশায় রয়েছেন। জম্মু-কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, তার ছেলে ওমর আবদুল্লা। একই সাথে জেল বন্দী রয়েছেন অপর এক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও।

জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা লোপের পর আটক ফারুক, মেহবুবাকে

জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা লোপের পর আটক ফারুক, মেহবুবাকে

এদিকে জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদাকে বাতিল করার পর দেশ জোড়া বিতর্কের মাঝেই ৪৯ বছর বয়সী আবদুল্লাহ এবং ৬০ বছর বয়সী মুফতিকে আটক করেছিল সরকার। পাশাপাশি গোটা রাজ্যে তাদের সম্পত্তির অধিকার সীমিত করারও বিধান দেওয়া হয়েছিল। সূত্রের খবর, বর্তামনে জেল বন্দি থাকা অবস্থাতেও ধর্মে আস্থা রাখছেন তারা সকলেই।

দিনে পাঁচবার নামাজ পড়ছেন ফারুক

দিনে পাঁচবার নামাজ পড়ছেন ফারুক

বর্তমানে ফারুক আবদুল্লাকে তার গুপকারের বাসভবনে বন্দি করে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, সেখানে তিনি এখন প্রত্যহ কোরান পাঠের পাশাপাশি দিনে পাঁচ বার করে নামাজও পড়েন। নিজে নামাজ পড়ার পাশাপাশি বর্তমানে তাঁর বাড়িতে থাকা নিরাপত্তা রক্ষীদেরও নামাজ পড়তে উত্সাহিত করেন তিনি।

পড়াশোনায় মন দিয়েছেন ওমর

পড়াশোনায় মন দিয়েছেন ওমর

এদিকে ওমর তাঁর দিনটি যোগ ব্যায়মের মধ্য দিয়ে শুরু করেন বলে জানা যাচ্ছে। এ ছাড়াও তিনি প্রচুর পড়াশোনাও করছেন বন্দি অবস্থায় থাকাকালীন। পাশাপাশি সুস্বাস্থ্যের কথা চিন্তা করে খাদ্যভাসেও বেশ কিছু পরিবর্তন এনেছেন তিনি।

ধর্মচর্চায় মন মেহবুবারও

ধর্মচর্চায় মন মেহবুবারও

অন্যদিকে শ্রীনগরের এমএ রোডে, জম্মু ও কাশ্মীরের রাজ্যের শেষ মুখ্যমন্ত্রী এবং পিডিপি সভাপতি মেহবুবা মুফতিকে ৬ নম্বর ট্রান্সপোর্ট ইয়ার্ডের নিকট তার নিজস্ব বাসভবনে আটক করে রাখা হয়েছে। বর্তমানে তিনিও অনেক বেশি ধর্ম-কর্মে মন দিয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি পরিবারের লোকেরা দেখা করতে এলে তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা দিয়েও তিনি তাঁর সময় অতিবাহিত করছেন বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+