কাশ্মীর নিয়ে বড়সড় পদক্ষেপের ইঙ্গিত? ওমর আব্দুল্লা, মুফতি সহ একাধিক নেতাকে মোদীর বৈঠকে জরুরি তলব
কাশ্মীর নিয়ে জল্পনা বাড়ছে আরও। বড়সড় কি ঘটতে চলেছে উপত্যকাকে ঘিরে? ২০১৯-এ ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পর এই প্রথম এত বড় বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই কাশ্মীরের সব নেতা-নেত্রীদের আমন্ত্রণ জানানো শুরু
কাশ্মীর নিয়ে জল্পনা বাড়ছে আরও। বড়সড় কি ঘটতে চলেছে উপত্যকাকে ঘিরে? ২০১৯-এ ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পর এই প্রথম এত বড় বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই কাশ্মীরের সব নেতা-নেত্রীদের আমন্ত্রণ জানানো শুরু হয়ে গিয়েছে। ২৪ জুন দুপুর ৩ টেয় হবে সেই গুরুত্বপূর্ণ বৈঠক। আমন্ত্রণ পেয়েছেন মেহবুবাব মুফতি, ওমর আব্দুল্লার মতো কাশ্মীরের হেভিওয়েট মন্ত্রীরা।
রাজনৈতিকমহলের মতে, নতুন করে কি কেন্দ্রীয়শাসিত অঞ্চলের তকমা তুলে নিতে চলেছে কেন্দ্র? সূত্রের খবর, কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে ইতিমধ্যে।

ডাক পাচ্ছেন নেতা-নেত্রীরা
বৈঠকে ডাক পেয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। তিনি জানিয়েছেন, ২৪ জুন দুপুর ৩ টেয় হবে সেই বৈঠক, সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। কাশ্মীরের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও ডাক পেয়েছেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বৈঠকে যোগদান করবেন কি না সে বিষয়ে আলোচনা হবে রবিবার। উপত্যকার আগামী দিনে পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই নাকি সেখানকার স্থানীয় রাজনৈতিক দলগুলিকে ডাকা হচ্ছে। ৩৭০ ধারা বিলোপের পর দীর্ঘদিন সেখানকার রাজনৈতিক নেতারা বন্দি ছিলেন। এবার তাঁদেরই বৈঠকে ডাকা হচ্ছে কেন, তা নিয়ে বাড়ছে জল্পনা।

শুক্রবার অমিত শাহের বৈঠক
কাশ্মীরে শুক্রবারই বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উচ্চ পর্যায়ের সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, গোয়েন্দা সংস্থা 'র' প্রধান সমন্ত কুমার গোয়েল, আইবি চিফ অরবিন্দ কুমার, সিআরপিএফের ডিরেক্টর জেনারেল কুলদীপ সিং ও জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। ওই বৈঠকে স্বরাষ্টমন্ত্রী দাবি করেন, কাশ্মীরের সার্বিক উন্নয়নই মোদী সরকারের মূল লক্ষ্য। সেখানকার মানষের উন্নয়নের কথাও বলেন তিনি।

কী হতে পারে বৈঠকে?
২০১৮ সালের পর থেকে উপত্যকায় বিধানসভা নির্বাচন হয়নি। বৈঠকে প্রধানমন্ত্রী এই বিষয়ে বাকি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলতে পারেন। ২০১৯ -এর ৫ অগস্ট কেন্দ্রীয় সরকার এক বড়সড় সিদ্ধান্ত নেয় । সংবিধান থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া হয়। ফলে চলে যায় জম্মু-কাশ্মীরের স্পেশাল স্টেটাস। পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল বলে চিহ্নিত করা হয়। এবার কি ফের রাজ্য হিসেবে মর্যাদা দেওয়া হবে, সেই প্রশ্নও উঠে আসছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications