Jammu and Kashmir Election: কাশ্মীরকে বদলে ফেলতে চাইছে বিজেপি, তীব্র নিশানা ফারুক আবদুল্লার
শেষ দফার ভোটও হয়ে গেল কাশ্মীরে। তিন দফায় নিরাপদেই ভোট গ্রহণ হয়েছে। এই প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ভোট দিলেন ভূস্বর্গের বাসিন্দারা। সেই সঙ্গে অনেক কিছউই প্রথম হল। যেমন প্রথম ভোটের লাইনে দাঁড়ালেন ভূস্বর্গে বসবাসকারী বাল্মীকি সম্প্রদায়, গোর্খা এবং পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীরা।
৩৭০ ধারা জারি থাকায় স্বাধীনতার এতোগুলি বছর পরেও এই দেশে তাঁদের ভোটাধিকার ছিল না। তার একমাত্র কারণ চিল দেশভাগের সময় হওয়া কাশ্মীরের বিশেষ মর্যাদা। এবার সেসব ভেদাভেদ মুছে দিয়ে সকলে একসঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। যদিও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিজেপি পরিকল্পনা করে হরণ করেছে বলে অভিযোগ সেখানকার প্রায় সব রাজনৈতিক দলের।

সেকারণে এবারে বিধানসভা নির্বাচনের মূল ইস্যই ছিল বিশেষ মর্যাদা ফিরিয়ে আনা। পিডিপি, কংগ্রেস থেকে শুরু করে ন্যশনাল কনফারেন্স সকলেই এই একই ইস্যুতে নির্বাচনী প্রচার চালিয়েছে। তিন দফায় একেবারে শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে নির্বাচন। শাসক-বিরোধী উভয় গোষ্ঠীই রাজ্যবাসীকে স্বতোঃস্ফূর্ত ভোটদানের আর্জি জানিয়েছেন। তিন দফার ভোটেই বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন।
ওয়ান ইন্ডিয়াকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ফারুক আবদুল্লা বিজেপিকে নিশানা করে বলেছেন, ২০১৯ সালে মোদী সরকার কাশ্মীরকে নিয়ে যে সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল তা গোটা ভূস্বর্গের বাসিন্দাকে কাঁপিয়ে দিয়েছিল। কেউ বিশ্বাসই করতে পারছিলেন না কী ঘটছে। এমনকী কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরে যে সেখানে সেনা নামানো হবে সেটাও পুরোটা গোপন রাখা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য সেসময় ঘোষণার পরেই ভূস্বর্গের সব রাজনৈতিক দলের নেতাদের কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছিল।
এমনকী অমরনাথ যাত্রা পর্যন্ত হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছিল। পুরোটাই যে পরিকল্পনা করে করা হয়েছিল সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। ফারুক আবদুল্লা অভিযোগ করেছেন বিজেপি যে পরিকল্পনায় এগোচ্ছে তাতে ভূস্বর্গে পুরো চেহারা বদলে দিতে চাইছে তারা। এমনকী ভূস্বর্গের মুসলিম জনসংখ্যায়র আধিক্য কমাতে চাইছেন। এমনই গুরুতর অভিযোগ করেছেন ফারুক আবদুল্লা।












Click it and Unblock the Notifications