'কে প্রধানমন্ত্রী হবে ভুলে যান...' লোকসভার আগে বিরোধীদের বড় বার্তা ফারুক আবদুল্লাহ'র

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ফের একজোট হওয়ার বার্তা বিরোধীদের মুখে। এই অবস্থায় চেন্নাইয়ে ফের একজোট বিরোধী শিবির। তাৎপর্যপূর্ণ ভাবে সেখানে নেই মমতা বন্দ্যোপাধ্যায়

প্রথমে নির্বাচন জিতে নাও! এরপর কে প্রধানমন্ত্রী হবেন তা নিতে চিন্তা করা হবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে (Mallikarjun Kharge) এমনই পরামর্শ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ (Farooq Abdullah)।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের ৭০ তম জন্মদিনকে কেন্দ্র করে চেন্নাইতে একজোট হন মল্লিকার্জুন খার্গে, ফারুক আবদুল্লাহ সহ একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব। আর সেখানেই এমনই মন্তব্য করলেন ন্যাশানাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ। যা রাজনৈতিক ভাবে খুবই তাৎপর্যপূর্ণ।

স্টালিনের প্রশংসা ফারুকের মুখে

স্টালিনের প্রশংসা ফারুকের মুখে

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে স্টালিকের জন্মদিনের অনুষ্ঠানই হয়ে উঠেছিল বিরোধীদের একটা মঞ্চ। আর সেই মঞ্চ থেকেই ভোটে জেতার বার্তা দেন কাশ্মীরের প্রবীণ এই রাজনীতিবিদ। একই সঙ্গে স্টালিনের প্রশংসাও এদিন শোনা হায় ফারুক আবদুল্লাহের বক্তব্যে। বলেন, আমি আশা করি আপনি ( পড়ুন স্টালিন) শুধু তামিলনাড়ুর মানুষের জন্যেই নয়, গোটা ভারতের মানুষকে সেবার জন্যে দীর্ঘদিন সুস্থ থাকবেন। জাতীয় রাজনীতিতে আসার এটাই সময় বলেও স্টালিনকে পরামর্শ দেন ফারুক সাহেব। বলেন, যেভাবে এই রাজ্যকে তৈরি করেছেন সেভাবে রাষ্ট্রকেও নির্মান করতে হবে।

ভুলে যাও কে প্রধানমন্ত্রী হবে

ভুলে যাও কে প্রধানমন্ত্রী হবে

আর তা বলতে গিয়েই মল্লিকার্জুন খার্গেকে নাম করে ন্যাশানাল কনফারেন্সের নেতা বলেন, আমি মল্লিকার্জুন খার্গেকে বলব... ভুলে যাও কে প্রধানপ্রধানমন্ত্রী হবে। সবার প্রথমে নির্বাচন জয় লক্ষ্য হওয়া উচিৎ বলে দাবি তাঁর। শুধু তাই নয়, প্রথমে নির্বাচন জিতে নি... এরপর কে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে চিন্তা করা যাবে বলেও মন্তব্য ফারুকসাহেবের। তাঁর মতে, দেশ সবার আগে... প্রধানমন্ত্রী কোনও গুরুত্ব নয়। ওই সভায় ফারুক আবদুল্লাহ বলেন, ভারত এই সময়ে একটা কঠিন পরিস্থিতিতে রয়েছে। গণতন্ত্র এবং সংবিধান দুটোই বিপদে বলে কটাক্ষ।

একজোট ভাবে লড়তে চাই

একজোট ভাবে লড়তে চাই

অন্যদিকে বিভাজনকারী শক্তির বিরুদ্ধে সকল দলকে এগিয়ে আসার বার্তা দেন মল্লিকার্জুন খার্গে। তবে আমি কখনই বলেনি কে নেতৃত্ব দেবে কিংবা কে প্রধানমন্ত্রী হবেন। আমরা সবাই একজোট ভাবে লড়তে চাই বলে দাবি কংগ্রেস সাংসদের। আর তা বলতে গিয়ে খার্গে বলেন, তামিলনাড়ুতে কংগ্রেস-ডিএমকে জোট ২০০৪, ২০০৯ সালে লোকসভায় জয়লাভ করেছিল। এমনকি ২০০৬ এবং ২০২১ সালে বিধানসভা জয় করেছিল বলেও দাবি করেন তিনি। তবে এই জোট আগামিদিনের জন্যে আরও মজবুত করার কথা বলেন রাহুল-সোনিয়া ঘনিষ্ঠ এই নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+