আরও আটমাস ধরে চলবে কৃষক প্রতিবাদ, প্রস্তুতি সংসদ ঘেরাওয়ের, জানালেন রাকেশ টিকেইত

আরও আটমাস ধরে চলবে কৃষক প্রতিবাদ, প্রস্তুতি সংসদ ঘেরাওয়ের, জানালেন রাকেশ টিকেইত

দিল্লি সীমান্তে চলা কৃষক আন্দোলন আরও আট মাস ধরে চলবে। ভারতীয় কিষাণ ইউনিয়নের (‌বিকেইউ)‌ মুখপাত্র রাকেশ টিকেইত বৃহস্পতিবার জানিয়েছেন যে কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে চলা কৃষক আন্দোলন আরও আটমাস ধরে চলবে কারণ এটা তাঁদের অধিকার ও জমির প্রশ্ন। রাকেশ টিকাইত এও জানিয়েছেন যে ১০ মে–এর পর এই আন্দোলন তীব্রভাবে হবে। সেই সময়ের আগে পর্যন্ত কৃষকরা গমের ফসল তুলতে ব্যস্ত থাকবেন।

১০ মের পর আন্দোলন জোরদার

১০ মের পর আন্দোলন জোরদার

টিকেইত বলেন, '‌১০ মে পর্যন্ত কৃষকরা তাঁদের গমের ফসল তুলবেন এরপরই আন্দোলন আরও জোরদারভাবে শুরু হবে।'‌ চার মাসেরও বেশি সময় ধরে কৃষকরা দিল্লির বিভিন্ন সীমান্তে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদে বসেছেন। গত বছরের সেপ্টেম্বরে তিনটে কৃষি আইন পাশ হয় সংসদে। এরপর থেকেই দেশের কৃষক সম্প্রদায় আন্দোলনে সামিল হন। সরকারের সঙ্গে কৃষকদের কয়েক দফা বৈঠক ও অনুরোধ সত্ত্বেও কৃষকরা দৃঢ় প্রতিজ্ঞ হন যে যতদিন না কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে এবং কৃষকদের এও দাবি যে ন্যূনতম সহায়তা মূল্যের (এমএসপি) জন্য আইনগত গ্যারান্টি দিতে হবে।

 সংসদ ঘেরাও কর্মসূচি মে মাসে

সংসদ ঘেরাও কর্মসূচি মে মাসে

অল ইন্ডিয়া কিষাণ সভার (‌এআইকেএস)‌ সাধারণ সম্পাদক হানান মোল্লা জানান যে লক্ষাধিক কৃষক সংসদ ঘেরাও করবেন মে মাসে। তিনি বলেন, '‌মোদী সরকার ও সংসদ কৃষকদের কথা শুনতে আগ্রহী নয়। তাই এটা আমাদের অধিকার যে আমরা সংসদের সামনে গিয়ে আমাদের দাবিগুলি তুলে ধরি এবং এটা আমরা করব বলে সিদ্ধান্ত নিয়েছি মে মাসের মাঝখানে।'‌ তিনি এও জানিয়েছেন যে এই পদযাত্রা খুব শান্তিপূর্ণভাবে হবে, কৃষকরা পদযাত্রা করে সংসদের সামনে গিয়ে নাগরিকদের সামনে তাঁদের ব্যাথা ও বেদনাকে তুলে ধরবেন।

প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর র‌্যালি

প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর র‌্যালি

গত বছর থেকে গোটা ভারত জুড়ে কৃষকরা বিভিন্ন অবরোধ ও পদযাত্রা করে চলেছেন এবং সংখ্যা গরিষ্ঠ কৃষক শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন চালাতে চান। যদিও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে হওয়া কৃষকদের ট্রাক্টর র‌্যালি হিংসাত্মক ঘটনায় পরিণত হয়। প্রতিবাদকারী কৃষকরা নির্ধারিত রুটের ব্যারিকেড ভেঙে জাতীয় রাজধানীতে ঢুকে পড়েন এবং ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন। কিছু বিক্ষোভকারী লাল কেল্লায় ঢুকে তাঁদের ধর্মীয় পতাকা তোলেন। এই ঘটনায় দিল্লি পুলিশ বহুজনকে গ্রেফতার করেছে।

সুপ্রিম কোর্টের কমিটি গঠন

সুপ্রিম কোর্টের কমিটি গঠন

জানুয়ারিতে সুপ্রিম কোর্ট কৃষি আইন প্রয়োগ বাতিল করে দেয় এবং এই আইনগুলি খতিয়ে দেখতে ও কোনও বদল প্রয়োজন কিনা তার জন্য ১২ জানুয়ারি কমিটি গঠনের নির্দেশ দেয়। বুধবারই এই কমিটি সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত রিপোর্ট জমা করেছে এবং তার শুনানি হবে ৫ এপ্রিল। কমিটির অন্যতম বিশেষজ্ঞ সদস্য অনিল ঘনওয়াত জানান যে সুপারিশ দেওয়া হয়েছে রিপোর্টে তবে তা পুরোপুরি শীর্ষ আদালতের হাতে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+