কৃষকদের হিংসায় রণক্ষেত্র মহারাষ্ট্রের থানে, পুলিশের গাড়িতে ভাঙচুর, আগুন
জমি অধিগ্রহণের প্রতিবাদে কৃষক বিক্ষোভে অগ্নিগর্ভ মহারাষ্ট্র। পোড়ানো হল পুলিশের গাড়ি। অবরোধ থানে- বদলাপুর জাতীয় সড়কে।
ফের কৃষক বিক্ষোভে উত্তাল হল মহারাষ্ট্র। আগুন ধরিয়ে দেওয়া হল বেশ কয়েকটি পুলিশের গাড়িতে। থানে - বদলাপুর জাতীয় সড়কের ওপর জায়গায় জায়গায় অবরোধ করলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অবরোধ তুলতে গিয়ে আহত হলেন কমপক্ষে দশজন পুলিশকর্মী।

কেন আন্দোলনে নেমেছেন কৃষকরা
এবার আর কৃষিঋণ মকুবের দাবি নয়। মহারাষ্ট্রের থানে- বদলাপুর জাতীয় সড়কের ধারে ভারতীয় সেনাবাহিনী তাঁদের চাষের জমি অধিগ্রহণ করার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন কৃষকরা। তবে
অপর একটি সূত্রের খবর, ১৬০০ একরের মত ওই জায়গাটি ভারতীয় নৌবাহিনীর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত এয়ার স্ট্রিপ রয়েছে ওই জায়গায়। কিছুদিন ধরেই ওই জমিতে পাঁচিল দেওয়ার কাজ চলছিল। কিন্ত এই জমির একটা বড় অংশ দীর্ঘ সময় ধরে দখল করে সেখানে চাষ-বাস করছিলেন স্থানীয় কৃষকরা। জমিটির মালিকানা পেতে প্রশাসনের কাছে দরবারও করেছিলেন তাঁরা। কিন্তু স্থানীয় প্রশাসন রাজি না হওয়ার পর থেকেই একটু একটু করে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে। এরপরই বুধবার সকাল থেকে আশে পাশের ১৭টি গ্রাম থেকে কৃষকরা জমায়েত করে বিক্ষোভ, অবরোধ শুরু করেন।
এর আগে গত কৃষিঋণ মকুবের দাবিতে গত দশদিন ধরে ব্যাপর বিক্ষোভ, আন্দোলন চলে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে। বেশ কিছুদিন ধরে চলে ধর্মঘটও। অবশেষে সরকারের সঙ্গে আলোচনার পর ১১ই জুন ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু নতুন করে জমি অধিগ্রহণের দাবিতে কৃষক বিক্ষোভে রীতিমত অস্বস্তিতে মহারাষ্ট্রের বিজেপি সরকার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications