আমি গর্বিত আন্দোলনজীবী, মহাত্মা গান্ধীর তুলনা টেনে মোদীর ব্যঙ্গের জবাব চিদাম্বরমের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'আন্দোলনজীবী' ব্যঙ্গের জবাব দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম৷ যেখানে এই কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিজেকে 'গর্বিত আন্দোলনজীবী' হিসেবে উল্লেখ করেছেন৷ পাশাপাশি তিনি এও বলেন, 'মহাত্মা গান্ধীও একজন চরম আন্দোলনজীবী ছিলেন।'

দেশে বেড়ে উঠেছে আন্দোলনজীবীরা

দেশে বেড়ে উঠেছে আন্দোলনজীবীরা

গত সোমবার রাজ্যসভায় ভাষণে প্রধানমন্ত্রীকে আন্দোলনের সমর্নকারীদের উদ্দেশ্য করে ব্যঙ্গ করতে শোনা যায়৷ সেখানে তিনি বলেন, 'আমরা সবাই শ্রমজীবী এবং বুদ্ধিজীবী শব্দগুলির সঙ্গে কোনও না কোনওভাবে পরিচিত৷ কিন্তু, কিছু সময় ধরে আমি দেখছি কিছু নতুন সত্ত্বা দেশে বেড়ে উঠেছে, আন্দোলনজীবী৷ যাদের প্রতিটি আন্দোলনে দেখা যায়৷

'এরা পরজীবী'

'এরা পরজীবী'

সেদিন প্রধানমন্ত্রী মোদী আরও বলেছিলেন, 'সেই আন্দোলন আইনজীবীদের হোক, পড়ুয়াদের বা শ্রমিকদের, কখনও আন্দোলনের সামনের সারিতে থাকে, কখনওবা পিছনে৷ এরা আন্দোলন ছাড়া বেঁচে থাকতে পারে না৷ আমাদের এইসব মানুষকে চিহ্নিত করতে হবে এবং দেশকে এদের থেকে বাঁচাতে হবে৷ এরা পরজীবী৷'

মোদীকে চিদাম্বরমের জবাব

মোদীকে চিদাম্বরমের জবাব

স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই মন্তব্য ভালোভাবে নেয়নি বিরোধী রাজনৈতিক দলগুলি৷ আর প্রধানমন্ত্রীর সেই ব্যঙ্গের জবাব এদিন দিলেন চিদাম্বরম৷ সেই সঙ্গে মহাত্মা গান্ধির প্রসঙ্গও টেনে আনেন তিনি৷ কারণ ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে হোক বা ভারতীয়দের ন্যায্য অধিকারের দাবি, গান্ধীজির প্রধান অস্ত্রই ছিল শান্তিপূর্ণ আন্দোলন৷ আর প্রধানমন্ত্রী যেখানে গান্ধীজির আদর্শ মেনে চলার কথা বলেন, সেখানে তাঁকে কটাক্ষের জবাবে গান্ধীজির আন্দোলন প্রসঙ্গ টেনে চিদম্বরম মাস্টার স্ট্রোক দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+