কৃষক বিক্ষোভে লাঠি পুলিশের! রণক্ষেত্র মোদীর রাজ্যের ভাবনগর, আটক প্রায় ৫০

প্রস্তাবিত লিগনাইট প্ল্যান্টের জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষক বিক্ষোভে উত্তপ্ত গুজরাতের ভাবনগর। সরকারি সংস্থা জমির দখল নিতে গেলে বাধা দেন সেখানকার কৃষকরা। প্রায় ৫০ জন কৃষককে আটক করেছে পুলিশ।

প্রস্তাবিত লিগনাইট প্ল্যান্টের জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষক বিক্ষোভে উত্তপ্ত গুজরাতের ভাবনগর। সরকারি সংস্থা জমির দখল নিতে গেলে বাধা দেন সেখানকার কৃষকরা। প্রায় ৫০ জন কৃষককে আটক করেছে পুলিশ। স্থানীয় কৃষকনেতার অভিযোগ, পুলিশের পদক্ষেপেই পরিস্থিতি খারাপের দিকে গিয়েছে। কৃষকদের ওপর লাঠিচার্জ ছাড়াও মহিলা এবং শিশুদের মারধর করা হয়েছে বলে অভিযোগ।

কৃষক বিক্ষোভে লাঠি পুলিশের! রণক্ষেত্র মোদীর রাজ্যের ভাবনগর, আটক প্রায় ৫০

প্রায় দুদশক আগে গুজরাতের ভাবনগরে ঘোঘা তালুকের ১২ টি গ্রামের প্রায় ১২৫০ জন কৃষকের থেকে প্রায় ৩,৩৭৭ একর জমি অধিগ্রহণ করেছিল গুজরাত পাওয়ার কর্পোরেশন লিমিটেড। প্রস্তাবিত লিগলাইট প্ল্যান্টের জন্য এই জমি অধিগ্রহণ করা হয়েছিল। অধিগ্রহণের পর থেকে এই বছরগুলিতে ওই জমি কৃষকদের দখলেই ছিল। তাঁরা সেই জমিতে চাষ করতেন।

কৃষকদের পক্ষ থেকে জমির দখল নেওয়ার বিরোধিতা করা হয়। ফলে অধিগ্রহণকারী সরকারি সংস্থা পুলিশ ডাকে। এরপরেই পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। জানিয়েছেন ভাবনগরের পুলিশ সুপার দীপঙ্কর ত্রিবেদী।

স্থানীয় কৃষক নেতা নরেন্দ্রসিন গোহিল জানিয়েছেন, প্রায় ৫০ জন কৃষককে আাটক করেছে পুলিশ। কৃশক বিক্ষোভ ঠেকাতে লাঠিচার্জ ছাড়াও প্রায় ৫০ রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়েছে। কৃষক নেতার দাবি, কৃষকরা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন।

কৃষকদের দাবি, ২০১৩ সালের জমি অধিগ্রহণ আইন অনুসারে ফের অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা হোক। বিষয়টি নিয়ে কৃষকদের তরফে গুজরাত হাইকোর্টেও আবেদন করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+