বরিস জনসন যেন ভারতে না আসেন, ব্রিটিশ সাংসদদের চিঠি লিখবেন প্রতিবাদী কৃষকরা

বরিস জনসন যেন ভারতে না আসেন, ব্রিটিশ সাংসদদের চিঠি লিখবেন প্রতিবাদী কৃষকরা

দেশের অন্নদাতাদের প্রাণে মেরে ফেলার ছক কষেছে মোদী সরকার। এমন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যেন ভারতে না আসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ সাংসদদের চিঠি দিতে চলেছেন প্রতিবাদী কৃষকরা। যকক্ষণ না কৃষি আইন প্রত্যাহার করছে মোদী সরকার ততদিন যেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে না আসেন এমনই অনুরোধ চিঠিতে জানাবেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য প্রজাতন্ত্র দিবসে এবার অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। মোদী সরকারের আমন্ত্রণ গ্রহন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ব্রিটিশ সাংসদদের চিঠি

ব্রিটিশ সাংসদদের চিঠি

এবার কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কূটনৈতিক কৌশল নিতে চলেছে প্রতিবাদী কৃষকরা। ব্রিটিশ সাংসদদের চিঠি লিখবেন বলে জানিয়েছেৃন তাঁরা। ব্রিটিশ সাংসদরা যাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ভারত সফরে আসতে না দেন তার জন্য অনুরোধ জানিেয় চিঠি লিখবেন কৃষকরা। যতক্ষণ না মোদী সরকার কৃষি আইন প্রত্যাহার করছেন ততদিন যেন বরিস জনসন ভারতে না আসেন এমনই অনুরোধ চিঠিতে জানাতে চলেছেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের।

বিদেশেও পৌঁছবে কৃষক বিক্ষোভ

বিদেশেও পৌঁছবে কৃষক বিক্ষোভ

মোদীর উপর আন্তর্জাতিক চাপ তৈরি করতে চাইছেন কৃষকরা। কৃষকনেতা কলওয়ন্ত সিং জানিয়েছেন আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর ব্রিটেনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাবেন সেদেশে বসবাসকারী পাঞ্জাবীরা। কয়েকদিন আগে লস অ্যাঞ্জেলেসে এই একই ভাবে প্রতিবাদ জানিয়েছিলেন সেদেশে বসবাসকারী পাঞ্জাবীরা। কৃষি আইন নিয়ে বিরোধ বাড়বে এই আশঙ্কাতেই সরকার শীতকালীন অধিবেশন ডাকছে না বলেও অভিযোগ করেছেন কৃষক নেতা।

হরিয়ানা টোল প্লাজা ফ্রি

হরিয়ানা টোল প্লাজা ফ্রি

কৃষকদের রাগের আঁচ যাতে সরকারের কাছে পৌঁছয় সেকারণে হরিয়ানা সীমান্তে টোল প্লাজা ফ্রি করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রতিবাদী কৃষকরা। আগামী ২৬,২৭ ও ২৮ ডিসেম্বর এই তিনটে দিন হরিয়ানা টোল প্লাজা ফ্রি করে দেবে কৃষকরা এমনই হুঙ্কার দিয়েছেন তাঁরা। সিঙ্ঘু সীমানায় সাংবাদিক বৈঠক করে এই হুঙ্কার দিয়েছেন আন্দোলনকারী কৃষকরা।

 অনির্দিষ্টকালের জন্য আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য আন্দোলন

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছেন কৃষকরা। কোনও ভাবেই এই ইস্যুতে কোনও আপোসে যেতে চান না তাঁরা। কৃষকদের অনুরোধ জানিয়ে খোলা চিঠিও দিয়েছেন কৃষিমন্ত্রী। কিন্তু তাতে বরফ গলেনি। উল্টে যতদিন মোদী সরকার থাকবেন ততদিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঙ্কার দিয়েছেন। কৃষকদের ভুল পথে চালিত করছে বিরোধীরা এমনই অভিযোগ করেছেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+