Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bharat Bandh: কৃষক সংগঠনের ডাকে আজ ভারত বনধ, নয়ডায় জারি ১৪৪ ধারা, দাবিতে অনড় প্রতিবাদীরা

Farmers Protest Updates: ফসলের সহায়ক মূল্য বৃদ্ধির দাবিতে অনড় কৃষকরা। আজ ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ কর্মসূচি। নয়ডায় ইতিমধ্যেই জারি করা হয়েছে ১৪৪ ধারা। একাধিক জায়গায় পথ অবরোধ শুরু করে দিয়েছেন কৃষকরা। দিল্লিতে অশান্তির আঁচ যাতে না পৌঁছয় তার জন্য কড় নিরাপত্তা জারি করা হয়েছে।

ইতিমধ্যেই পাঞ্জাবে বনধের প্রভাব পড়তে শুরু করেছে। একাধিক জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। পাঞ্জাবে একাধিক জায়গায় বাস পরিষেবা ব্যহত হয়েছে। রাজ্যের একাধিক জায়গায় বন্ধ দোকানপাট। বাজার খুলতে সাহস পাচ্ছেন না ব্যবসায়ীরা। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান সব খোলা রয়েছে।

 Farmers called Bharat Bandh

দিল্লিতে বিক্ষোভের আঁচ বাড়তে পারে আশঙ্কা করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি চলো প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে কৃষকরা। গত তিনদিন ধরে দিল্লি সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি থেকে ২০০ কিলোমিটার দূরে রয়েছে কৃষকদের মহামিছিল। দিল্লি হরিয়ানা এবং পাঞ্জাব হরিয়ানা সীমানায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পাঞ্জাবে বনধের বিপুল সাড়া মিলেছে। অমৃতসর দোকানপাট সব বন্ধ রয়েছে। পুলিশ আধিকারীকরা টহল দিচ্ছেন রাস্তায়। এদিকে আজ একাধিক জায়গায় বোর্ড পরীক্ষা রয়েছে। তারমধ্যে বনধ ডাকায় অশান্তির আশঙ্কা করে পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে কৃষকদের ডাকা বনধকে সমর্থন জানিয়েছেন পাঞ্জাবের সরকারি কর্মীরাও। রাজ্যের সব সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা বন্ধ রয়েছে আজ। একাধিক জায়গায় যাত্রীরা দীর্ঘ অপেক্ষা করেও পরিবহণ পাচ্ছেন না বলে জানা গিয়েছে।

এদিকে দিল্লিতে নিরাপত্তা জোরদার করায় দিল্লি-উত্তর প্রদেশ গাজিপুর সীমান্তে ট্রাফিক পরিষেবা ব্যহত হচ্ছে। তীব্র ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে সীমানায়। গতকাল দফায় দফায় সরকার পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু কোনও সমাধান সূত্র এখনও বেরোয়নি। তারপরেই ভারত বনধের ডাক দেয় সংযুক্ত কিষাণ মোর্চা। গত মঙ্গলবার থেকেই তীব্র আন্দোলন চলছে দিল্লি সীমানায়।

২০১৯ সালের লোকসভা ভোটের আগে কৃষক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। মোদী সরকারের কৃষিনীতির প্রতিবাদে গোটা দেশে আন্দোলন তীব্র হয়ে উঠেছিল। দিল্লি-পাঞ্জাব সীমানায় দীর্ঘদিন ধরে অবরোধ করে রেখেছিলেন কৃষকরা। একাধিক রাজনৈতিক দল সেই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। শেষে লোকসভা ভোটের আগে চাপে পড়ে কৃষিবিল প্রত্যাহার করতে বাধ্য হয় মোদী সরকার।

তারপরে আবার ২০২৪-র লোকসভা ভোটের আগে আন্দোলনে নামছে কৃষকরা। আবারও দিল্লি চলোর ডাক দিয়েছেন তাঁরা। এই নিয়ে জোর আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা। গত সাতদিন ধরে লাগাতার দিল্লির পথে এগোনোর চেষ্টা করছেন কৃষকরা। কিন্তু হরিয়ানায় রাস্তায় রীতিমতো ব্যরিকেড তৈরি করে আটকে রেখেছে পুলিশ। মঙ্গলবারদিন হরিয়ানা পুলিশের সঙ্গে কৃষকদের রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামানও ছোড়া হয়। কিন্তু সাময়িকভাবে পিছু হটলেও কৃষকরা কিন্তু তাঁদের দাবিতে অনড়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+