লখিমপুর-হিংসার ঘটনায় এবার মন্ত্রীর অপসারণ দাবি, মহাপঞ্চায়েত গড়ে প্রতিবাদে কৃষকরা

রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে চার কৃষকসহ আট জনের মৃত্যুর ঘটনায় কৃষক গোষ্ঠীগুলি এবার ময়দানে নামছে। ১৮ অক্টোবর তারা 'রেল রোকো' অভিযান করবে। আর ২৬ অক্টোবর লখনউতে একটি মহাপঞ্চায়েত করবে কৃষক সংগঠনগুলি।

রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে চার কৃষকসহ আট জনের মৃত্যুর ঘটনায় কৃষক গোষ্ঠীগুলি এবার ময়দানে নামছে। ১৮ অক্টোবর তারা 'রেল রোকো' অভিযান করবে। আর ২৬ অক্টোবর লখনউতে একটি মহাপঞ্চায়েত করবে কৃষক সংগঠনগুলি। লখিমপুর ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্তের দাবি তুলবেন তাঁরা। আশিসকে গ্রেফতারের দাবিো তুলেছিলেন তাঁরা। ইতিমধ্যে তিনি গ্রেফতার হয়েছেন।

লখিমপুর-হিংসার ঘটনায় মন্ত্রীর অপসারণ দাবি, প্রতিবাদে কৃষকরা

এফআইআরে হত্যায় অভিযুক্ত হিসেবে মন্ত্রীর ছেলের নাম থাকা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করা হয়নি। তার প্রতিবাদী ঝড় এবার আছড়ে পড়বে কৃষক সংগঠনের পক্ষ থেকেও। সারা দেশ থেকে কৃষকরা ১২ অক্টোবর লখিমপুর খেরিতে পৌঁছবে। কৃষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সেদিন লখিমপুর খেরিতে যা ঘটেছিল তা জালিয়ানওয়ালাবাগের চেয়ে কম নয়। তাই আমরা সকল নাগরিক সংগঠনকে তাদের শহরে ১২ অক্টোবর রাত ৮টায় মোমবাতি মিছিল বের করার অনুরোধ করছি।

স্বরাজ ভারতের প্রধান যোগেন্দ্র যাদব এ কথা জানিয়ে বলেন, কৃষকরা প্রতিটি রাজ্যে লখিমপুর খেরিতে মারা যাওয়া কৃষকদের ছাই নিয়ে যাবেন এবং তা নিমজ্জন করা হবে ১৫ অক্টোবর দশেরাতে। সমস্ত কৃষক প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা পোড়াবে ওইদিন। এভাবেই সাজানো হয়েছে কৃষকদের প্রতিবাদ।

কৃষক সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, ১৮ অক্টোবর আমরা একটি 'রেল রোকো' অভিযান করব। অজয় মিশ্রের মালিকানাধীন একটি এসইউভি-র ধাক্কায় আট জন মারা গিয়েছিল। কৃষকদের একটি দল শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে। জাতীয় আন্দোলনের অংশ হিসাবে সেই প্রতিবাদ চলছিল। তা দমন করতে নির্মম হিংসার আশ্রয় নেওয়া হয়।

কৃষকরা অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আশিস মিশ্র এসইউভিতে ছিলেন। আশিস এই ঘটনায় ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশের সামনে হাজির হন জিজ্ঞাসাবাদের জন্য। তিনি একটি পুলিশ এসকর্ট নিয়ে এই সমনের জবাব দিতে এসেছিলেন, যা তাঁকে মামলার সাক্ষী হিসাবে তালিকাভুক্ত করেছে।

এই মামলাটি পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকার এবং পুলিশকে নির্দেশ দেওয়ার পরে তারা আশিস মিশ্রকে তলব করে। প্রধান বিচারপতি এনভি রামানা রাজ্যকে জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি যদি একজন কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র না হতেন, তবে অভিযুক্তের সঙ্গে কি একইরকম আচরণ করা হত?

কৃষকরা তাদের পরিকল্পনা ঘোষণার কিছুক্ষণ আগেই দিল্লিতেও বিক্ষোভ শুরু হয়। যুব কংগ্রেস কর্মীরা আশিস মিশ্রকে গ্রেফতারের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। আশিস এবং তাঁর বাবা দুজনেই সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি স্বীকার করেছেন যে, গাড়িটি তাঁর পরিবার ছিল। কিন্তু তিনি বলেন, ঘটনাটি ঘটার সময় তিনি বা তাঁর ছেলে কেউই ছিলেন না।।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+